MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • ৮ অগাষ্টের পরে বন্ধ করে দেওয়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট? চালু রাখতে আজই করুন এই কাজ

৮ অগাষ্টের পরে বন্ধ করে দেওয়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট? চালু রাখতে আজই করুন এই কাজ

ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর। ৮ই অগষ্টের মধ্যে একটি কাজ না করলে নাকি ফ্রিজ করে দেওয়া হতে পারে আপনার সেভিংস অ্যাকাউন্ট। এরপর সেই অ্যাকাউন্ট থেকে আর কোনও টাকা লেনদেন করা যাবে না। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে এই তথ্য।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 29 2025, 10:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Social Media

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আপডেট করা আছে তো! না হলে পড়তে পারেন বড় সমস্যায়। ৮ই অগষ্টের মধ্যে একটি কাজ না করলে নাকি ফ্রিজ করে দেওয়া হতে পারে আপনার সেভিংস অ্যাকাউন্ট। এরপর সেই অ্যাকাউন্ট থেকে আর কোনও টাকা লেনদেন করা যাবে না। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে এই তথ্য।

27
Image Credit : iSTOCK

যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে কি করবেন? আসলে অনেকেই এই সম্পর্কে অবগত নয়। তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবার গ্রাহকদের সতর্কবার্তা জারি করেছে। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, যাদের কেওয়াইসি এখনো আপডেট করা হয়নি, তাদের অবশ্যই ৮ আগস্টের মধ্যে সম্পন্ন করে নিতে হবে। নাহলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

Related Articles

Related image1
Ration card e kyc update 2025: ই-কেওয়াইসি করুন সহজেই! জেনে নিন রেশন কার্ড যাচাইয়ের নিয়ম
Related image2
বিরাট ঘোষণা! KYC জমা না দিলে মিলবে না DA, সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশ, শেষ তারিখ কবে?
37
Image Credit : Google

ব্যাংকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত গ্রাহকের কেওয়াইসি ৩০ জুন, ২০২৫ এর মধ্যে আপডেট করার প্রয়োজন ছিল, কিন্তু এখনও করেননি, তাদের অ্যাকাউন্ট ৮ আগস্টের পর ফ্রিজ করে দেওয়া হবে। এরপরে আপনি আর টাকা জমা দেওয়া, তোলা বা লেনদেন, কোনো কিছু করতে পারবেন না। তাই এই সময়ের মধ্যে অবশ্যই কেওয়াইসি আপডেট করে নিতে হবে।

47
Image Credit : Social Media

কী কী ডকুমেন্ট লাগবে?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কেওয়াইসি আপডেট করতে গেলে অবশ্যই কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। যেমন পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট। ঠিকানার প্রমাণপত্র, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্যান কার্ড, আয়ের প্রমাণপত্র এবং মোবাইল নম্বর।

57
Image Credit : Google

কীভাবে কেওয়াইসি আপডেট করবেন?

কেওয়াইসি আপডেট করার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চাররকম পদ্ধতি চালু করে রেখেছে। সেগুলি হল—

নিকটবর্তী কোনো পিএনবি শাখায় গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।

PNB ONE মোবাইল অ্যাপে লগইন করে কেওয়াইসি স্ট্যাটাস চেক করুন এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করে আপডেট করে ফেলুন।

পিএনবি’র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করে কেওয়াইসি আপডেট অপশনটিকে বেছে নিন।

67
Image Credit : Google

আপনার হোম ব্রাঞ্চের কেওয়াইসি ডকুমেন্টগুলি ইমেইল বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে কেওয়াইসি আপডেট করতে পারবেন।

তবে যদি নির্দিষ্ট সময় সীমার মধ্যে কেওয়াইসি আপডেট না করেন, তাহলে অ্যাকাউন্ট অস্থায়ী ভাবে ফ্রিজ করে দেওয়া হতে পারে। পাশাপাশি কোনো লেনদেন করতে পারবেন না, টাকাও তুলতে পারবেন না বা জমা দিতে পারবেন না। এমনকি ডিজিটাল লেনদেনও বন্ধ হয়ে যাবে।

77
Image Credit : Google

কেওয়াইসি আপডেট হয়েছে কিনা কীভাবে জানবেন?

আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কিনা, তা খুব সহজেই আপনি বাড়িতে বসে জানতে পারবেন। এর জন্য পিএনবি অনলাইন ব্যাংকিং অ্যাপে লগইন করতে হবে। তারপর পার্সোনাল সেটিংসে গিয়ে কেওয়াইসি স্ট্যাটাস চেক করতে হবে। যদি আপডেটের প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে দেখিয়ে দেবে।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
দেশের খবর
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
টাকা রোজগারের এই পাঁচটি গোপন রহস্য জানলে আপনি ধনী হবেনই! রইল হদিশ
Recommended image2
এটিএম থেকে মিলবে রেশন! মার্চ থেকেই বদলে যাচ্ছে নিয়ম, এখানে কবে থেকে চালু পরিষেবা?
Recommended image3
Bank Holiday: এই সপ্তাহে পরপর ৪ দিন ব্যাংক ছুটি! টাকা তোলার আগে তারিখগুলো দেখে নিন
Recommended image4
Gold Price: বিরাট পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
Recommended image5
Gold Price: সুখবর! ফের পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার দর
Related Stories
Recommended image1
Ration card e kyc update 2025: ই-কেওয়াইসি করুন সহজেই! জেনে নিন রেশন কার্ড যাচাইয়ের নিয়ম
Recommended image2
বিরাট ঘোষণা! KYC জমা না দিলে মিলবে না DA, সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশ, শেষ তারিখ কবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved