RBI Loan Recovery Guidelines: রিকভারি এজেন্টদের মাধ্যমে গ্রাহকদের হয়রানি এবং সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করার মতো অজস্র অভিযোগ জমা পড়তে শুরু করে তাদের কাছে। এইসব অনভিপ্রেত ঘটনা রুখতে এবং ঋণ আদায়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন আচরণবিধি প্রকাশ করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

RBI Loan Recovery Guidelines: হোম লোন, পার্সোনাল লোন কিংবা কার লোন! কিস্তি বাকি থাকলেও ঋণগ্রহীতার মোবাইল ফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ কোনওভাবেই ডিস্যাবল বা Lock করে বকেয়া আদায় করতে পারবে না দেশের কোনও ব্যাঙ্ক(RBI loan recovery guidelines)। তবে ব্যাঙ্ক নিজে যদি গ্রাহককে নির্দিষ্ট কোনও ডিভাইস কেনার জন্য ঋণ দিয়ে থাকে, তাহলে শুধুমাত্র সেক্ষেত্রেই বকেয়া আদায় করার জন্য ডিভাইসের কিছু ফিচার বন্ধ করে দিতে পারে বা সীমিত ব্যবহার করার সুযোগ দিতে পারে। সম্প্রতি একটি নির্দেশিকায় এই বার্তা স্পষ্ট করে দিয়েছে, ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI loan recovery latest rules)।

ইএমআই বাকি থাকলেও বন্ধ করা যাবেনা গ্রাহকের মোবাইল-ল্যাপটপ

আরও পড়ুনঃ RBI Repo Rate: রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তবে ভবিষ্যতে কমার সুযোগ কম?

প্রসঙ্গত, রিকভারি এজেন্টদের মাধ্যমে গ্রাহকদের হয়রানি এবং সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করার মতো অজস্র অভিযোগ জমা পড়তে শুরু করে তাদের কাছে। এইসব অনভিপ্রেত ঘটনা রুখতে এবং ঋণ আদায়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন আচরণবিধি প্রকাশ করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই-এর জারি করা সেই নয়া সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “কোনও ব্যাঙ্ক এমন কোনও প্রযুক্তির উপর নির্ভর ব্যবস্থা অবলম্বন করতে পারবে না, যা ঋণ আদায়ের হাতিয়ার হিসেবে ঋণগ্রহীতার মোবাইল ফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপের কোনও কার্যকারিতা বন্ধ করে দেয় বা সীমিত করে দেয়। তবে সংশ্লিষ্ট ডিভাইসটি কেনার জন্য দেওয়া পর্যাপ্ত ঋণের টাকা উদ্ধারের ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া যেতে পারে।"

ঋণ উদ্ধারের ক্ষেত্রে ব্যাঙ্ককে ধাপে ধাপে নির্দিষ্ট পদ্ধতি মেনে চলতে হবে। কোনও ডিভাইসের ঋণ বাকি থাকলেও গ্রাহকের জরুরি যোগাযোগ সরাসরি বিচ্ছিন্ন করা যাবে না। নির্দেশিকায় বলা হয়েছে, ইনকামিং কল (Incoming Calls), এসএমএস (SMS) এবং এমার্জেন্সি এসওএস (Emergency SOS)-এর মতো অপরিহার্য পরিষেবাগুলি কোনও অবস্থাতেই বন্ধ বা সীমিত করা যাবে না। আরবিআই-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে ব্যাঙ্ক এবং আরবিআই-নিয়ন্ত্রিত সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের জন্য এই নতুন নিয়ম বাধ্যতামূলক ভাবে কার্যকর করা হবে।

আরও পড়ুনঃ Plastic Notes In India: রিজার্ভ ব্যাঙ্ক কেন প্লাস্টিক নোটের দিকে ঝুঁকছে? এই নোট কতটা আলাদা, এর সুবিধা কী কী?

বিশেষ এবং উল্লেখযোগ্য পয়েন্টার

পার্সোনাল লোন, কার লোন বা হোম লোনের ক্ষেত্রে ইএমআই বাকি থাকলেও ঋণ আদায়ের জন্য গ্রাহকের মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপ বন্ধ করতে পারবে না ব্যাঙ্ক।

যে ডিভাইসটি কেনার জন্য ব্যাঙ্ক নিজেই ঋণ দিয়েছে, সেই ডিভাইসের ঋণ যদি বকেয়া থাকে, তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে তার কিছু কার্যকারিতা সীমিত বা বন্ধ করা যেতে পারে।

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, অনুমোদিত ক্ষেত্রেও ব্যাঙ্ককে ধাপে ধাপে নির্দিষ্ট বেশ কিছু পদ্ধতি মেনে চলতে হবে। একেবারে শুরুতেই ডিভাইসের ফিচার পুরোপুরিভাবে বন্ধ করা যাবে না।

ইনকামিং কল (Incoming Calls), এসএমএস (SMS) এবং এমার্জেন্সি এসওএস (Emergency SOS)-এর মতো অপরিহার্য পরিষেবাগুলি কোনও অবস্থাতেই বন্ধ বা সীমিত করা যাবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।