Share Market Update: সূচকগুলি ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু করলেও দিনের শেষে এসে বিপাকে পড়ল। শুরুর দিকে সেনসেক্স ১৮৩ পয়েন্ট এবং নিফটি ৩৩ পয়েন্ট বৃদ্ধি পায়। তবে দিনের শেষে সেনসেক্স ১৭০ পয়েন্ট এবং নিফটি ৩৩ পয়েন্ট হ্রাস পেল।

Share Market Update: সপ্তাহের প্রথম দিন সোমবার, ভারতীয়শেয়ার বাজারের প্রধান সূচকগুলি ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু করলেও দিনের শেষে এসে বিপাকে পড়ল। শুরুর দিকে সেনসেক্স১৮৩ পয়েন্ট এবং নিফটি ৩৩ পয়েন্ট বৃদ্ধি পায়। তবে দিনের শেষে সেনসেক্স ১৭০ পয়েন্ট এবং নিফটি ৩৩ পয়েন্ট হ্রাস পেল। প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ (Economic D-Day) সংক্রান্ত সতর্কবার্তার মধ্যেই এই পরিস্থিতি তৈরি হল। অন্যদিকে, গত সপ্তাহের শেষদিন তথা শুক্রবার, ডলার প্রতি ৯৫.৭১-এ বন্ধ হওয়ার পর, সোমবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার মান ৫ পয়সা বেড়ে ৯৫.৬৪-তে পৌঁছে যায় এবং লেনদেন শুরু করে।

সেনসেক্স পড়ল ১৭০ পয়েন্ট! কিছুটা বিপাকে নিফটিও

আরও পড়ুন - SIP Investment: চার হাজার টাকা জমিয়ে কীভাবে হবেন কোটিপতি? বিনিয়োগের সেরা উপায়

পরিসংখ্যান বলছে, সেনসেক্স ৭৭,৩৬৯-এ এবং নিফটি ২৪,২১৯ পয়েন্টে নেমে এসেছে। আর্থিক খাতের শেয়ারগুলির দরপতন বাজারের উপর বড় প্রভাব ফেলেছে বলে মনে করছেন আর্থিক বিশ্লেষকরা। নিফটি ব্যাঙ্ক ২৩৬ পয়েন্ট হ্রাস পেয়ে ৫৭,৫২৬-তে এসে দাঁড়িয়েছে। তবে মিডক্যাপ সূচক আবার ৮২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে আবার ৬৩,৮১৭-তে পৌঁছে গেছে এবং মেটাল খাতের শেয়ারগুলির সহায়তায় নিফটি ২৪,২০০-এর উপর অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। অপরদিকে, নিফটির অন্তর্ভুক্ত ২০টি শেয়ারের দাম বেড়েছে। যার মধ্যে হিন্ডালকো, জেএসডব্লিউ স্টিল এবং ডিআরএল (DRL) ছিল শীর্ষ লাভবানদের তালিকায়। তবে এসবিআই লাইফ, বাজাজ ফিন্যান্স, বাজাজ ফিনসার্ভ এবং টাটা মোটরস পিভি ছিল শীর্ষ দরপতনকারীদের মধ্যে। এছাড়া ব্যাঙ্ক অফ বরোদা ও কানাড়া ব্যাঙ্কের নেতৃত্বে অধিকাংশ পিএসইউ (রাষ্ট্রায়ত্ত) ব্যাঙ্কের শেয়ারের দাম অনেকটাই কমে গেছে।

YouTube video player

ভিশাল মেগা মার্টের শেয়ারের দর ১০% বেড়েছে। পাশাপাশি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় মুথুট এবং মানাপ্পুরমের মতো গোল্ড ফিন্যান্সিং কোম্পানিগুলির শেয়ারের দাম ২-৬% বৃদ্ধি বেড়ে গেছে। ব্রোকারেজ হাউসের ইতিবাচক প্রতিবেদনের জেরে আরবান কোম্পানির শেয়ারের দাম ৬% বৃদ্ধি পেয়েছে। তবে বিএলএস ইন্টারন্যাশনালের শেয়ার দর ১১% কমেছে। যদিও সংস্থাটি এই অভিযোগ পত্রপাট অস্বীকার করেছে।

কোন কোন শেয়ারের দাম বাড়ল এবং কমল?

আরও পড়ুন - SIP Huge Returns: প্রতিদিন ১০০ টাকা করে জমিয়েই হতে পারেন কোটিপতি? বিনিয়োগের বিরাট খবর

শান্তি গিয়ার্সের শেয়ারের দাম ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে এবং দু-দিন মিলিয়ে ৫০% বেড়েছে। চিনি খাতের শেয়ারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা (প্রফিট বুকিং) দেখা গেছে। যার ফলে, বলরামপুরের শেয়ার দর ৫% কমে গেছে। অন্যদিকে, প্রতিরক্ষা খাতের শেয়ারের ক্ষেত্রে মিশ্র প্রবণতা দেখা গেছে। যেমন কোচিন শিপইয়ার্ডের দর বাড়লেও এইচএএল (HAL)-এর দর কমেছে। ইন্ডিয়ান হোটেলসের শেয়ারের দাম ২% বৃদ্ধি পেয়েছে। যার ফলে ওরিয়েন্টাল হোটেলসের শেয়ারের দরও বৃদ্ধি পেয়েছে। কারণ, এই দুই সংস্থা টাইআপ করেছে।

ওয়েলস্পান কর্পোরেশনের শেয়ার ৪.২০%, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার শেয়ার ২.৮৯%, হিন্দুস্তান জিঙ্কের শেয়ার ২.৬৮%, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানির শেয়ার ২.০৩% এবং জেএসডব্লিউ স্টিলের শেয়ার ১.৯২% বৃদ্ধি পেয়েছে। উল্টোদিকে বরুণ বেভারেজেসের শেয়ার ১.৩৩%, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের শেয়ার ১.২১%, নেসলে ইন্ডিয়ার শেয়ার ১.১৬%, গোদরেজ কনজিউমার প্রোডাক্টসের শেয়ার ০.৮৮% এবং ডাবর ইন্ডিয়ার শেয়ার ০.৮১% হ্রাস পেয়েছে। পাশাপাশি এলটি ফুডস লিমিটেডের শেয়ারের দাম এক লাফে প্রায় ১২ শতাংশ বেড়ে গেছে। কিন্তু কোহান্স লাইফসাইন্সেস লিমিটেডের শেয়ারের দর ৩ শতাংশ পর্যন্ত কমেছে। অপরদিকে, সায়েন্ট লিমিটেডের শেয়ারের দাম আবার ৩ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। সেইসঙ্গে, অ্যাপোলো টায়ারসের শেয়ারও ৩ শতাংশেরও বেশি বেড়ে গেছে।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।