Stock Market Update: নিফটি ৫০০ স্টকগুলির মধ্যে ফার্স্ট ক্রাই, জিএমডিসি, হ্যাপিয়েস্ট মাইন্ডস, লয়েডস মেটাল, ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং, এমআরপিএল, বিএইচইএল-এর শেয়ারগুলি সবচেয়ে বেশি লাভবানদের মধ্যে অন্যতম। নিফটি মিডক্যাপ ১০০ সূচক দিনের মধ্যে ১০০০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে।
Stock Market Update: ভারতীয় শেয়ার বাজার আবার ছন্দে ফেরা শুরু করেছে (stock market news)। নিফটি ২৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৩,৩০০ পয়েন্টের দিকে পৌঁছে গেছে। অন্যদিকে, সেনসেক্স সূচক ৮০০ পয়েন্ট বেড়ে ৭৫,০০০ পয়েন্টে গিয়ে থেমেছে (share market live)।
সেনসেক্স সূচক বাড়ল ৮০০ পয়েন্ট
শুক্রবার, ষ্টক মার্কেটের এই এই উত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, গত তিনটি শুক্রবারে নিফটির পতন হয় ১-২%। তবে ২০ মার্চ, অর্থাৎ এই শুক্রবার কিন্তু স্টক মার্কেটে উত্থান ঘটল।
তবে এই কথা ঠিক যে, ভারতীয় টাকার দাম প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে এবং মার্কিন ডলারের বিপরীতে প্রথমবারের জন্য ৯৩ পয়েন্টে নেমে এসেছে। এদিকে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০৬ ডলার হ্রাস পেয়েছে। পতনের ক্ষেত্রে, পরবর্তী সাপোর্ট লেভেল ২২,৮০০ - ২২,৭০০-তে রয়েছে।

নিফটি ৫০০ স্টকগুলির মধ্যে ফার্স্ট ক্রাই, জিএমডিসি, হ্যাপিয়েস্ট মাইন্ডস, লয়েডস মেটাল, ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং, এমআরপিএল, বিএইচইএল-এর শেয়ারগুলি সবচেয়ে বেশি লাভবানদের মধ্যে অন্যতম।
নিফটি মিডক্যাপ ১০০ সূচক দিনের মধ্যে ১০০০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, ফার্স্ট ক্রাই-এর শেয়ারের দাম ১১ শতাংশের বেশি বেড়ে ২৫০ টাকার দিকে এগিয়ে গেছে।
ফার্মা স্টকগুলির দাম বৃদ্ধি

নালকোর শেয়ারের দাম সর্বোচ্চ স্তর থেকে ৩%-এর বেশি হ্রাস পেয়েছে। সেইসঙ্গে, অ্যালুমিনিয়ামের দাম প্রায় ৬% হ্রাস পেয়েছে। ফার্মা স্টকগুলির দাম বৃদ্ধি পাওয়ায় ডক্টর রেড্ডি’স-এর শেয়ারের দাম ১%-এর বেশি বেড়েছে।
অন্যদিকে, ফের ক্ষতির মুখে এইচডিএফসি ব্যাঙ্ক। উল্লেখযোগ্যভাবে হ্যাপিয়েস্ট মাইন্ডস টেকের শেয়ারের দাম ৮%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। নিফটি মিডক্যাপ সূচকে ভারত হেভি ইলেকট্রিক্যালস, জিএমআর এয়ারপোর্টস, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক ছিল শীর্ষ লাভজনক শেয়ার।\
সেইসঙ্গে, সোনা এবং রুপোর দামে সামান্য বৃদ্ধি দেখা গেছে শুক্রবার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


