
দ্য নেম ইজ BOND, কতটা ভালো, কতটা খারাপ? বিপদ আছে কি? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্ব
আপনার টাকা ফেরতের কোনও গ্যারান্টি আদৌ রয়েছে? এই সব কিছউ নিয়ে আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্বে আলোচনা করা হয়েছে। জেনে নিন, সুরক্ষিত থাকুন।
খবরের কাগজ থেকে ইন্টারনেট, সর্বত্র বন্ডের নানা বিজ্ঞাপনে সাধারণ বিনিয়োগকারীরা দিশেহারা। কেউ আনন্দে, কেউ চিন্তায়। না না, জেমস বন্ড নয়, কর্পোরেট বা সরকারি বন্ড। একাবের সদর্পে ঘোষণা করা হচ্ছে ৯ থেকে ১২ শতাংশ পর্যন্ত নিশ্চিত সুদ! এ যেন সোনার পাথরবাটি। অর্থাৎ, কোনও ঝুঁকি ছাড়া আপনি ১২ শতাংশ পর্যন্ত রোজগার করতে পারছেন তার জন্য আপনাকে মার্কেটে নয়, বন্ডে বিনিয়োগ করতে হবে। কিন্তু নিজেরা কখন খোঁজ নিয়ে দেখেছেন, কারা নিচ্ছে এই টাকা? তারা এত সুদ দিচ্ছেন কীভাবে? আপনার টাকা ফেরতের কোনও গ্যারান্টি আদৌ রয়েছে? এই সব কিছউ নিয়ে আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্বে আলোচনা করা হয়েছে। জেনে নিন, সুরক্ষিত থাকুন।
Add Asianetnews Bangla as a Preferred Source
