Zomato Platform Fee: প্রতিটি অর্ডারে ফি বৃদ্ধি ২.৪০ টাকা। যা প্রায় ১৯%-এর বেশি। ইতিমধ্যেই এই নয়া নিয়ম সারা দেশে কার্যকর করা হয়েছে। যেহেতু প্রত্যেকটি অর্ডারের ক্ষেত্রে এই ফি দিতে হবে, তাই স্বাভাবিকভাবেই অনলাইনে খাবার অর্ডার করার খরচও কিছুটা বাড়বে। 

Zomato Platform Fee: সকাল-দুপুর-সন্ধ্যা-রাত, যখন খুশি। শুধুমাত্র একটা ক্লিকেই খাবার আপনার বাড়ির দরজায়। পছন্দমতো রেস্টুরেন্ট সিলেক্ট এবং তারপর মনের মতো মেনু অর্ডার করে বাড়িতে বসেই জমিয়ে আড্ডা এবং খাওয়াদাওয়া (zomato platform fee increase)। আর এক্ষেত্রে অন্যতম সেরা অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম হল জোম্যাটো। কিন্তু এখন থেকে সেই জোম্যাটোতে খাবার অর্ডার করলেই ফেলতে হবে বাড়তি কড়ি। অর্থাৎ, বেশি টাকা লাগবে (zomato platform fee hike)। 

জোম্যাটোতে খাবার অর্ডার করলেই ফেলতে হবে বাড়তি কড়ি

কারণ, অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটো এবার তাদের প্ল্যাটফর্ম-ফি বৃদ্ধি করেছে। প্রসঙ্গত, ২০ মার্চ থেকে প্রতিটি অর্ডারের ক্ষেত্রে এই নতুন প্ল্যাটফর্ম-ফি যুক্ত হবে। তার পরিমাণ ১৪.৯০ টাকা। তার উপর আবার অতিরিক্ত জিএসটি লাগবে। আগে এই ফি-এর পরিমাণ ছিল ১২.৫০ টাকা।

তার মানে হল, প্রতিটি অর্ডারে ফি বৃদ্ধি ২.৪০ টাকা। যা প্রায় ১৯%-এর বেশি। ইতিমধ্যেই এই নয়া নিয়ম সারা দেশে কার্যকর করা হয়েছে। যেহেতু প্রত্যেকটি অর্ডারের ক্ষেত্রে এই ফি দিতে হবে, তাই স্বাভাবিকভাবেই অনলাইনে খাবার অর্ডার করার খরচও কিছুটা বাড়বে।

বৃদ্ধি পেল প্ল্যাটফর্ম ফি

জোম্যাটোর তরফ থেকে জানানো হয়েছে, জ্বালানির দাম বৃদ্ধি যাওয়াটাই এই ফি বাড়ানোর অন্যতম মূল কারণ। তারা আরও জানিয়েছে যে, পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জেরেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব এসে পড়ছে এখানেও।

তবে এর আগেও গত বছরের সেপ্টেম্বর মাসে, জোম্যাটো তাদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছিল। প্ল্যাটফর্ম ফি-র পাশাপাশি ডেলিভারি চার্জ এবং অন্যান্য ট্যাক্স যোগ হওয়ায় গ্রাহকদের জন্য অনলাইন ফুড অর্ডারের মোট খরচ আরও অনেকটাই বেড়ে যাবে বলেই মনে করছেন অনেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।