Job News: চাকরি প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে রয়েছে সুবর্ণ সুযোগ। রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় চলছে বিপুল কর্মী নিয়োগ। কীভাবে আবেদন করবেন? বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Job News: দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন? কিন্তু মনের মত চাকরি পাচ্ছেন না! চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মতোন রাষ্ট্রায়ত্ত সংস্থা দিচ্ছে বিভিন্ন পদে চাকরি করার সুযোগ। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ওই সংস্থা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে দুই রকমের পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আগ্রহী প্রার্থীরা অনলাইনে সংস্থার ওয়েবসাইটে গিয়ে চাকরির আবেদন জানাতে পারবেন। সংস্থায় মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৩৭২টি। নিযুক্তদের সংস্থার একাধিক বিভাগে কাজের সুযোগ মিলবে। পোস্টিং হবে দেশের বিভিন্ন শহরে।

কোন কোন পদে নিয়োগ করা হবে (Job News):-

বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এগজিকিউটিভ, ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, সিভিল, কেমিক্যাল), চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, অফিসার (এইচআর, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং), অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার-ল্যাঙ্গোয়েজ ইমপ্লিমেন্টেশন, ল অফিসার, সেফটি অফিসার (গ্যাস ডিস্ট্রিবিউশন), সিনিয়র অফিসার-সহ একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে।

প্রার্থীদের বয়স ও বেতন (Job News):-

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর বয়স থেকে ৪৮ বছর পর্যন্ত ধার্য করা হয়েছে। এছাড়াও বেতন হবে- মাসিক ৪০,০০০-১,৪০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,২০,০০০-২,৮০,০০০ টাকা পর্যন্ত।

এই সংস্থার বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনকারীদের কম্পিউটার-নির্ভর পরীক্ষা, গ্রুপ টাস্ক/ডিসকাশন, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের আগে প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষাও করা হবে।

আগ্রহী প্রার্থীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণির আবেদনকারীরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১১৮০ টাকা। ‘ফ্রেশার’ এবং অভিজ্ঞদের জন্য নির্ধারিত পদগুলিতে আবেদনের শেষ দিন যথাক্রমে ৩০ জুন এবং ১৫ জুলাই। নিয়োগের শর্তাবলি এবং অন্যান্য বিষয় জানতে সংস্থার ওয়েব সাইটে চোখ রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, স্টাফ সিলেকশন কমিশনে এবার নিয়োগ হবে বিপুল পরিমাণে। প্রায় ২,৪২৩ টি শূন্যপদে হবে নিয়োগ। সরকারি বিভিন্ন দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি এসেছে প্রকাশ্যে। সোমবার ২ জুন থেকেই অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। চলতি বছরের নিয়োগ পরীক্ষার মাধ্যমে মোট ২,৪২৩ টি শূন্যপদে হবে কর্মী নিয়োগ। এবার দশম, দ্বাদশ উত্তীর্ণ এবং স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারেন। আবেদন করতে পারবেন একাধিক পদের জন্য। নিয়োগ হবে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের মতো বিভিন্ন পদে।

কম্পিউটার নির্ভর পরীক্ষার মাধ্যমে হবে নিয়োগ। বিভিন্ন পদে চাকরির জন্য আবেদন করতে হলে দশম, দ্বাদশ উত্তীর্ণ এবং স্নাতক উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা হবে ২৪ জুলাই থেকে ৪ অগস্টের মধ্যে। পদ ভিত্তিতে আবেদনকারীদের বয়সের সীমা নির্ধারন করা হয়েছে। ১৮ বছর থেকে ২৫ বছর অথবা ১৮ থেকে ৪২ বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এই সকল পদে আবেদনের জন্য অন্তত দশম উত্তীর্ণ হতে হবে। এর জন্য আগ্রহীদের এসএসসি-র ওয়েব সাইটে যেতে হবে। সেখানে http://ssc.gov.in/ এ গিয়ে আবেদন করুন। সেখানে আপনার সকল নথি সাবমিট করতে হবে আবেদন পত্রের সঙ্গে। এই পদে আবেদন করতে হলে ১০০ টাকা জমা দিতে হবে। আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন আগামী ২৪ জুন। বাকি জানতে পারবেন অনলাইনে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।