Job News: চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। এবার নিয়োগ হচ্ছে কেন্দ্রীয় শক্তি মন্ত্রক অধীনস্ত সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশনে। কীভাবে আবেদন জানাবেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: ভোটের আবহে সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ চলছে দামোদর ভ্যালি কর্পোরেশনে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় শক্তি মন্ত্রক অধীনস্থ সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন। জানা গিয়েছে, কেন্দ্রীয় অধীনস্থ এই সংস্থায় কাজের জন্য আবেদন জানাতে পারবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, সংস্থায় নিয়োগ করা হবে পরামর্শদাতা পদে। মোট শূন্যপদের সংখ্যা একটি। নিযুক্তকে প্রথমে এক বছর সংস্থায় কাজ করতে হবে। তার পর তাঁর কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় রয়েছে।

যাঁরা পেনশনভুক্ত নন, তাঁর ক্ষেত্রে পারিশ্রমিক হবে মাসে ১,৪৪,০০০ টাকা। নিযুক্ত ব্যক্তি পেনশন প্রাপক হলে তাঁর পারিশ্রমিক হবে আলাদা। আবেদনের জন্য এমবিএ ডিগ্রি থাকা চাই। চাকরির ৩০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপনে নজর রাখতে বলা হয়েছে।

কীভাবে আবেদন জানাবেন?

বিজ্ঞপ্তিতে উল্লিখিত পোস্টে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের সবার প্রথমে ডিভিসি-র (https://www.dvc.gov.in/) এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে গিয়ে অনলাইনে যাবতীয় তথ্য দিয়ে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ২৩ এপ্রিল। বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। এই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। শূন্যপদ ৩০টি, কীভাবে করবেন আবেদন? কোন কোন পদে হবে নিয়োগ। আগ্রহী প্রার্থীরা আজই আবেদন করুন। আবেদনের শেষ দিন ৫ মে। তাই দেরি না করে ঘরে বসে আবেদন করুন।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে শূন্যপদ ৩০টি। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অফিসার নিয়োগ করা হবে। সব কয়টি বিভাগ মিলিয়ে শূন্যপদ ৩০টি। আবেদনের জন্য প্রার্থীদের ভারত, নেপাল অথবা ভুটানের নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। আপনার বয়সের সীমা সঠিক হলে আবেদন করতে পারেন। তিনটি বিভাগে অফিসার নিয়োগ করা হবে। তাই দেরি না করে দ্রুত আবেদন করুন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।