Job News:  সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। বাঁকুড়া জেলার স্বাস্থ্য বিভাগে প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। কীভাবে আবেদন জানাবেন? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য সরকারি চাকরিতে দারুন সুযোগ। বাঁকুড়া জেলার স্বাস্থ্য বিভাগে প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতর। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে মিলবে চাকরির আবেদনের জন্য বিস্তারিত তথ্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কোন কোন শূন্যপদে চলছে কর্মী নিয়োগ?

জেলা স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, বাঁকুড়া জেলার স্বাস্থ্য বিভাগে নিয়োগ চলছে-কাউন্সেলর, এনআরসি অ্যাটেন্ড্যান্ট, স্টাফ নার্স-সহ একাধিক পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৬টি। আগ্রহী প্রার্থীদের চুক্তির ভিত্তিতে কাজে নিয়োগ করা হবে। পরে অভিজ্ঞতার ভিত্তিতে মেয়াদ বাড়ানো হবে কীনা সেই বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি।

এছাড়াও বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, সাইকোলজিস্ট, ফার্মাসিস্ট, মেডিক্যাল অফিসার, কাউন্সেলর, এনআরসি অ্যাটেন্ড্যান্ট, স্টাফ নার্স, কনসাল্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও পদ ভিত্তিক আগ্রহী চাকরি প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ৫ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত। এবং মেডিকেল অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

আবেদনের শেষ তারিখ কবে?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য বাঁকুড়া জেলার স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে হোমপেজ থেকে রিক্রুটমেন্ট অপশনে গিয়ে যাবতীয় ডকুমেন্টস বা তথ্য দিয়ে অনলাইনেই আবেদন করা যাবে। এবং আবেদনের শেষ তারিখ ১০ এপ্রিল। বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রেল মন্ত্রকের অধীনস্থ সরকারি সংস্থা RITES Limited-এ স্নাতকদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাসিস্ট্যান্ট (হিউম্যান রিসোর্স) পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের বিভিন্ন প্রান্তের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিশেষ করে যারা মানবসম্পদ বিভাগে (HR) কাজ করতে আগ্রহী, তাঁদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সুযোগ। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।