WB Higher Secondary Result: ক্যান্সারকে জয় করে উচ্চমাধ্যমিকে দশম (WB Higher Secondary Result)। ভাবা যায়? করে দেখাল অদ্রিজা। ৮২টি কেমোথেরাপির পরেও লড়াই ছাড়েনি সে। প্রসঙ্গত, বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে।

WB Higher Secondary Result: ক্যান্সারকে জয় করে উচ্চমাধ্যমিকে দশম (WB Higher Secondary Result)। ভাবা যায়? করে দেখাল অদ্রিজা। ৮২টি কেমোথেরাপির পরেও লড়াই ছাড়েনি সে। প্রসঙ্গত, বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। ৪৮৭ নম্বর পেয়ে যৌথভাবে দশম স্থান অর্জন করেছে রামকৃষ্ণ সারদা মিশন ভগিনী নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অদ্রিজা গণ (wb higher secondary result 2026)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

৮২টি কেমোথেরাপির পরেও লড়াই ছাড়েনি অদ্রিজা

সেই ষষ্ঠ শ্রেণি থেকে চলছে লড়াই। যন্ত্রনাদায়ক চিকিৎসা চলেছে বহু মাস। সেই লড়াকু মেয়েটাই উচ্চমাধ্যমিকের চূড়ান্ত মেধা তালিকায় জায়গা করে নিল। অদ্রিজা ৪৮৭ নম্বর পেয়ে যৌথভাবে দশম স্থান অর্জন করেছে এবারের উচ্চমাধ্যমিকে। 

ছোট্ট অদ্রিজার শরীরে ধরা পড়েছিল টি-সেল লিম্ফোমা ক্যানসার। ফুসফুসে জল জমে তৈরি হয়েছিল মাংসপিণ্ড। বই, গল্পের বই, গান এবং আবৃত্তি নিয়ে থাকা অদ্রিজার স্বাভাবিক জগৎ যেন এক মুহূর্তে বদলে যায় এক কঠিন বাস্তবে। 

ক্যান্সারকে জয় করে উচ্চমাধ্যমিকে দশম

এমনকি, চিকিৎসার জন্য তাঁর পরিবার নিয়ে মুম্বইয়ের টাটা হাসপাতালে নিয়ে যায় অদ্রিজাকে। মাসের পর মাস ধরে চলতে থাকে কর্কট রোগের চিকিৎসা। যেন এক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে দিনযাপন। একের পর এক কেমোথেরাপি চলতে থাকে। সঙ্গে ছিল কড়া ডোজের ওষুধ। টানা ২ বছর ৮ মাস ধরে চলে অদ্রিজার চিকিৎসা। এই দীর্ঘ সময়ের মধ্যে তাঁকে নিতে হয়েছে মোট ৮২টি কেমোথেরাপি। ভাবতে পারেন? 

শারীরিক যন্ত্রণা যেমন ছিল, তেমনই ছিল মানসিক চাপ। কিন্তু এতকিছুর পরেও হার মানেনি সে। এক্ষেত্রে লড়াকু এবং মেধাবী ছাত্রী অদ্রিজার পাশে এসে দাঁড়ায় তাঁর স্কুলও। চিকিৎসার ফাঁকেই পড়াশোনা চালিয়ে যায় সে। কারণ, নিজের স্বপ্নকে কখনোই হারিয়ে যেতে দেয়নি অদ্রিজা।

রামকৃষ্ণ সারদা মিশন ভগিনী নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অদ্রিজা আর্টস নিয়ে পড়াশোনা করেছে। সাবজেক্ট কম্বিনেশনে ছিল ভূগোল, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সাইকোলজি। 

উচ্চমাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষায় সম্ভাব্য সেরা দশের মধ্যে নবম স্থান অধিকার করে রীতিমতো নজর কেড়ে নেয় অদ্রিজা। তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯৭.৩৭% শতাংশ। প্রথম পর্বের পরীক্ষাতেও মেধাতালিকায় নাম ছিল তাঁর। এবার উচ্চমাধ্যমিকের চূড়ান্ত ফলের মেধাতালিকাতেও জায়গা করে নিল অদ্রিজা। মোট ৪৮৭ নম্বর পেয়ে যৌথভাবে দশম স্থান অর্জন করল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।