WBHS Result 2026: প্রকাশিত ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল। পাশের নিরিখে এই বছর পরীক্ষায় প্রথম হলো কে? মেধাতালিকার শীর্ষে রয়েছে কোন কোন জেলা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

WBHS Result 2026: অবশেষে প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ আজ। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকে জেলার জয়জয়াকার। পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। এবছর সেমিস্টার পদ্ধতিতে নেওয়া হয়েছে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ফলাফলের নিরিখে এবারে প্রথম স্থান অধিকার করেছে- আদ্রিত পাল। সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্টসিয়ালের পড়ুয়া। তার প্রাপ্ত নম্বর-৪৯৬ (৯৯.০২ শতাংশ)। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে- জিষ্ণু কুন্ডু ৪৯৫।। পরীক্ষায় পাসের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৬৪ জন পরীক্ষার্থী। এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। তারপর হাওড়া ও উত্তর ২৪ পরগনা। পাসের হারে ছেলেদের টেক্কা মেয়েদের। ছেলেদের পাসের হার ৮৯.৭৪শতাংশ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

উল্লেখ্য, বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে- https://result.wb.gov.in , https://www.results.shiksha এই ওয়েবসাইটগুলিতে। এছাড়াও মোবাইল অ্যাপ থেকেও মার্কশিট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সংসদের তরফে বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে অনুরোধ করে জানানো হয়েছে যে, এদিনই পরীক্ষার্থীদের মার্কশিট ও শংসাপত্র তাদের হাতে বিতরণ করে দেওয়ার জন্য। এবং ১৪ মে সকাল ১১টা থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মোট ৫৬টি কেন্দ্রে বিতরণ করা হবে পরীক্ষার রেজাল্ট। 

এই বছর কবে থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা?

সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ফলাফল ঘোষণার পরপরই সকাল ১১টা থেকে মার্কশিট, পাস সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণের কাজ শুরু হবে। সংশ্লিষ্ট স্কুলের প্রতিনিধিরা রাজ্যের ৫৬টি নির্দিষ্ট বিতরণ কেন্দ্র থেকে এই নথিপত্র সংগ্রহ করতে পারবেন। এবারের পরীক্ষার একটি বিশেষ তাৎপর্য হলো, এটিই প্রথম পরীক্ষা যা নতুন সেমিস্টার পদ্ধতির অধীনে পরিচালিত হয়েছে। বিজ্ঞান, বাণিজ্য ও কলা তিনটি বিভাগের হাজার হাজার শিক্ষার্থী অফলাইন মোডে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং যথাযথ মূল্যায়ন প্রক্রিয়া শেষে এখন চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অনলাইনে মার্কশিট দেখার জন্য ছাত্রছাত্রীদের তাঁদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন তথ্য দিতে হবে। ডিজিটাল স্কোরকার্ডে বিষয়ভিত্তিক নম্বর, মোট প্রাপ্ত নম্বর, বিভাগ এবং পাস বা ফেলের স্ট্যাটাস স্পষ্টভাবে উল্লেখ থাকবে। সংসদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে যেন তাঁরা ডাউনলোড করা মার্কশিটের সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নেন। গত বছরের মতোই মে মাসে ফলাফল প্রকাশের ধারা বজায় রাখল সংসদ। ফলাফল পরবর্তী স্ক্রুটিনি, রিভিউ বা কম্পার্টমেন্টাল পরীক্ষার আপডেট পেতে ছাত্রছাত্রীদের নিয়মিত সংসদের অফিসিয়াল পোর্টালে নজর রাখতে বলা হয়েছে।

এই বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষা শুরু হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও নেওয়া হয়। আবার পুরনো বার্ষিক পদ্ধতিতেও এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হয়। সবমিলিয়ে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী।

নতুন পদ্ধতিতে হয় পরীক্ষা হয় এবছরে। এই বছর প্রথম সেমিস্টার মেনে পরীক্ষা হয়েছিল। আর্টস, সায়েন্স, কমার্স মিলিয়ে পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী। সকাল ১১টা থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে দেখতে পাবেন ফলাফল। এছাড়াও এই বছর পরীক্ষার্থীদের মার্কশিটে থাকবে বিষয় ভিত্তিক নম্বর, পার্সেন্টাইল এবং পরীক্ষার্থীদের ছবি। শুধু তাই নয়, কোন স্কুল থেকে কতজন পড়ুয়া উচ্চ মাধ্যমিক দিয়েছে তাও জানতে পারবেন পরীক্ষার্থীরা। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।