তাবলিগি জামাতের সঙ্গে যুক্ত অন্তত ৯৬০ জন বিদেশিকে কালো তালিকাভুক্ত করল কেন্দ্র। তাদের পর্যটন ভিসা বাতিল করা হয়েছে। শুদু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লি পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট রাজ্যের ডিজিদের বিদেশি আইন, ১৯৮৬, এবং বিপর্যয় ব্যবস্থাপনা আইন, ২০০৫ এর বিধান লঙ্ঘনের জন্য এই ৯৬০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
- Home
- India News
- করোনাভাইরাস LIVE, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী, কাল রাজ্যপালেদের সঙ্গে বসছেন রাষ্ট্রপতি
করোনাভাইরাস LIVE, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী, কাল রাজ্যপালেদের সঙ্গে বসছেন রাষ্ট্রপতি

যত দিন যাচ্ছে করোনাভাইরাস যেন ততই সাঙ্ঘাতিক হয়ে উঠছে। এখনও পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমণের শিকার হয়েছে ৯ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়ে গেছে। এখনও পর্যন্ত কোভিড ১৯ রোগের সবচেয়ে বেশি শিকার হয়েছে আমেরিকা, ইতালি, স্পেন, চিন এবং জার্মানি। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বুধবার পর্যন্ত এদেশে সংক্রমণের শিকার হয়েছে ১,৮২৮ জন। প্রাণ গিয়েছে ৪১ জনের। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
কালো তালিকায় ৯৬০ বিদেশী
মহারাষ্ট্রে আক্রান্ত ৪১৬, মৃত ১৯
বৃহস্পতিবার মহারাষ্ট্র কোভিড-১৯ আরও ৮১ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। সবমিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা এখন ৪১৬। এদিন আরও দু'জন মারা যাওয়ার কারণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯-এ।
দিল্লিতে গুরুদ্বারের বিরুদ্ধে এফআইআর
স্থানীয় প্রশাসনকে না জানিয়ে মজনু কা টিলা গুরুদ্বারে আশ্রয় দেওযা হয়েছিল ২২৫ জন ভিনরাজ্যের শ্রমিককে। দিল্লি পুলিশ এদিন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
তামিলনাড়ুতে আরও ৭৫, জামাতের ৭৪
তামিলনাড়ুতে বৃহস্পতিবার আরও ৭৫ জন নতুন কোভিড-১৯ আক্রান্তের সন্ধান মিলেছে। এরমধ্যে ৭৪ জনই দিল্লিতে তাবলিগি জামাতের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
ফের মোদীর বার্তা
শুক্রবার সকাল ৯টায় ফের জাতির উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেবেন বলে জানালেন প্রধানমন্ত্রী মোদী।
পদ্মশ্রীর মৃত্যু
কোভিড -১৯ কেড়ে নিল পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট গুব়ুবাণী গায়ক, নির্মল সিং খালসা-র প্রাণ-ও। বয়স হয়েছিল ৬৭ বছর।
ভিডিও কনফারেন্সে মোদীর বৈঠক
দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন প্রধানমন্ত্রী।
রাজ্যপালেদের সঙ্গে বৈঠক
করোনা পরিস্থিতি নিয়ে কাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যপালেদের সঙ্গে বৈঠক করবেন দেশের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি।
এবার আক্রান্ত এইমস-এর ডাক্তার
দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিকাল সায়েন্সেস হাসপাতালের এক চিকিৎসকের দেহেও করোনাভাইরাস ধরা পড়ল। এই নিয়ে রাজধানিতে মোট সাতজন চিকিৎসক কোভিড-১৯ আকক্রান্ত হলেন।
হাসপাতালেই দূরত্ব বজায় না রেখে নামাজ
সামাজিক দূরত্ব বজায় না রেখে গান্ধী হাসপাতালে নামাজ পাঠ করলেন আইসোলেশনে থাকা ব্যক্তিরা।
কোয়ারেন্টাইন ওয়ার্ডে থেকেই আত্মহত্যা
উত্তর প্রদেশের শামলিতে হাসপাতালে কোয়ারেন্টাইন ওয়ার্ডে আত্মঘাতী ১। মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি না তা এখনও স্পষ্ট নয়। অপেক্ষা করা হচ্ছে রিপোর্টের জন্য। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জানিয়েছেন জেলাশাসক।
করোনার কারণে মাথায় হাত কৃষকদের
কেরলে করোনা সংক্রমণের প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে। মুন্নেরে বিক্রি হচ্ছে না গাজর ওস্ট্রবেরি।
ভদোদরায় করোনা আক্রান্তের মৃত্যু
ভদোদরায় করোনা সংক্রমণে মৃত্যু হল ৫২ বছরের এক ব্যক্তির। সম্প্রতি তিনি শ্রীলঙ্কা সফর করেন। তার পরিবারের আরও ৪ সদস্য করোনা আক্রান্ত।
অম্বালায় করোনা আক্রান্তের মৃত্যু
হরিয়ানার অম্বালায় করোনা সংক্রমণে মৃত্যু ৬৭ বছরের এক ব্যক্তির।
মহারাষ্ট্রে নতুন করে সংক্রমণ
৩ জনের শরীরে নতুন করে সংক্রমণ। মহারাষ্ট্রে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৩৮।
মাস্ক বিতরণ অ্যাপেলের
নিউইয়র্কে ২ লক্ষ মাস্ত বিতরণ করল অ্যাপেল।
বিশ্বে বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা
বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ছাডিয়ে গেছে, মৃতের সংখ্যা ৪৭ হাজারের বেশি।
আইসোলেশনে তবলগি জামাতের অংশগ্রহণকারীরা
দিল্লির তবলগি জামাতে অংশ নেওয়া ৫৬৯ জনকে আইসোলেশনে পাঠাল উত্তরপ্রদেশ পুলিশ।
পিছিয়ে গেল সামিট
করোনা সংক্রমণের জেরে রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সামিট পিছিয়ে দেওয়া হল।
৬ সপ্তাহের শিশুর মৃত্যু
আমেরিকায় করোনা সংক্রমণে ৬ সপ্তাহের শিশুর মৃত্যু।