৩৫ বছর বয়সী আলেকজেন্দ্রা সিলভা-কে বিয়ে করেছিলন জনপ্রিয় এই অভিনেতা ২০১৫ সাল থেকেই ডেট করছিলেন তাঁরা চলতি বছরের শুরুর দিকে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান এরপর আবারও সন্তানসম্ভবা  আলেকজেন্দ্রা

গত বছরেই ৩৫ বছর বয়সী আলেকজেন্দ্রা সিলভা-কে বিয়ে করেছিলন জনপ্রিয় এই অভিনেতা। ২০১৫ সাল থেকেই ডেট করছিলেন তাঁরা। চলতি বছরের শুরুর দিকে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান। এরপর আবারও সন্তানসম্ভবা আলেকজেন্দ্রা। এই খবর সামনে আসতেই তা শিরোনামে আসে। শিরোনামে আসার মতই খবর এটি। স্পেনের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী বছরে আলেকজেন্দ্রা ও রিচার্ড গেয়ার-এর দ্বিতীয় সন্তান জন্ম নেবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- তৃণমূলকে রুখতে সঙ্গে রাখুন তরোয়াল, বিতর্কিত মন্তব্য অভিনেত্রী কাঞ্চনার

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি করেন রিচার্ড স্ত্রী আলেকজেন্দ্রা। সেই পোস্টে তিনি লিখেছেন, আমাদের জন্য এটি খুব বিশেষ সময়, আমাদের মধ্যে আসা নতুন অতিথির জন্য আশীর্বাদ চেয়েছি ধর্মগুরু দলাই লামার কাছে।

আরও পড়ুন- রাজকে ছেড়ে কাকে চুমু খাচ্ছেন শুভশ্রী, মুহূর্তে ভাইরাল ভিডিও

বর্তমানে জনপ্রিয় এই অভিনেতার বয়স ৭০ বছর। এর আগে কেরি লাওয়েলের সঙ্গে সম্পর্ক ছিল রিচার্ডের। তাদের রয়েছে একটি সন্তানও। যাঁর বয়স বর্তমানে ১৯ বছর। সেই হিসেব অনুযায়ী, আকর্ষনীয় অভিনেতা রিচার্ড এবার তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন।