MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • অনুষ্ঠানে মিলল কাহিনি বিশেষ ঝলক, মহিলাদের বৈচিত্রময় জীবনের গল্প বলতে আসছে ‘চিনি ২’

অনুষ্ঠানে মিলল কাহিনি বিশেষ ঝলক, মহিলাদের বৈচিত্রময় জীবনের গল্প বলতে আসছে ‘চিনি ২’

আর মাত্র কটাদিনের অপেক্ষা। শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘চিনি ২’। ফেরে এক মশলাদার কাহিনি নিয়ে আসছেন মৈনাক ভৌমিক। সদ্য এই ছবির উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান।

2 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Jul 29 2023, 03:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

১১ অগস্ট মুক্তি পাবে চিনি ২। সদ্য প্রকাশ্যে এল ছবির ট্রেলার ও ছবির গান। এই উপলক্ষ্যে কলকাতার ক্যন্টিন পাব ও গ্রাবে আয়োজিত হয়েছিল এক বিশেষ ইভেন্ট। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক থেকে তারকা-সহ ছবির অন্যান্য সদস্যরা।

210
Image Credit : Asianet News

ছিলেন পরিচালক মৈনাক ভৌমিক। ছিলেন সঙ্গীত পরিচালক মৈনাক মজুমদার। ছিলেন ছবির প্রধান তারকার মধুমিতা সরকার। সঙ্গে ছিলেন সৌম্য মুখোপাধ্যায়। এদিন চেক শার্টে দেখা যায় সৌম্য মুখোপাধ্যায়কে। আর মধুমিতা পরেছিলেন সবুজ রঙের ট্রাইজার ও কোট। ছবিতে মধুমিতার প্রেমিকের চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে।

310
Image Credit : Asianet News

এদিন উপস্থিত সকল কলাকুশলীরা ছবিতে নিজের অভিজ্ঞতার কথা জানান। তেমনই পরিচালক মৈনাক ভৌমিক জানান ছবি ঘিরে থাকা তাঁর প্রত্যাশার কথা। চিনি ছবির সাফল্যের রেশ ধরেই তিনি তৈরি করেছেন চিনি ২। তবে, আগের ছবির সঙ্গে এই ছবির গল্প রয়েছে বিস্তর তফাত।

410
Image Credit : Asianet News

চিনি ছবিতে যেমন মা ও মেয়ের সম্পর্কের রসায়ন দেখা গিয়েছিল। এবার তেমনই এক ভাড়াটে ও বাড়ির মালিকের কাহিনি নিয়ে আসছেন মৈনাক ভৌমিক।

510
Image Credit : Asianet News

এবারও গল্পের কেন্দ্রে অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকার। ১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যে প্রকাশ্যে আসা ট্রেলার নজর কেড়েছে সকলের। যেখানে দেখা যাচ্ছে, অপরাজিতা আঢ্যর ভাড়াটে হলেন চিনি। মর্ডান ভাড়াটে চিনিকে নিয়ে বেজায় সমস্যায় পড়লেন অপরাজিতা। ভাড়াটে ও বাড়ির মালিকের অদ্ভুত সম্পর্কের রসায়ন নিয়ে আসছে ‘চিনি ২’।

610
Image Credit : Asianet News

কমেডি, ইমোশন, ড্রামা। এক বিশেষ সম্পর্কের রসায়ন ছবির মাধ্যমে ফুটে উঠতে চলেছে। চিনি ছবিতে মা ও মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল অপরাজিতা ও মধুমিতাকে। এবারা বাড়ির মালিক ও ভাড়াটের ভূমিকায় দেখা দেবেন তারা।

710
Image Credit : Asianet News

‘চিনি ২’ ছবি ছবিতে থাকছেন মধুমিতা, অপারিজাত আঢ্য, লিলি চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায় ও পিঙ্কি বন্ধ্যোপাধ্যায়।

810
Image Credit : Asianet News

এদিকে অনেক আগেই প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার। সেই ছবিতে দেখা গিয়েছিল, লাল রঙের শর্ট ড্রেস পরেছেন মধুমিতা সরকার। অপরাজিতা আঢ্যর পরনে কালো বডিকন লং ড্রেস। পোশাকের সামনে রয়েছে স্লিট। লিলি চক্রবর্তী পরেছেন সাদা ও হলুদ রঙের শাড়ি। আর পিঙ্কি বন্দ্যোপাধ্যায় পরেছেন, লাল সাদা স্ট্রাইপ করা শাড়ি। এই চার জনের চোখে সানগ্লাস। আর সকলের সানগ্লাসের স্টাইল প্রায় একই।

910
Image Credit : Asianet News

এবার সেই ছবি উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে মৈনাক বলেন, তাঁরা ছবির মধ্য দিয়ে মহিলাদের বৈচিত্রময় জীবন ও তাদের অদস্য চেতনা তুলে ধরতে চেয়েছে। সম্পূর্ণ বিনোদনের মাধ্যমে এক বিশেষ কাহিনি পর্দায় উঠে আসছে বলে জানা যায়।

1010
Image Credit : Asianet News

সে যাই হোক, আর মাত্র কিছু দিনের অপেক্ষা। ১১ অগস্ট মুক্তি পাবে চিনি ২। মহিলাদের বৈচিত্রময় জীবনের কাহিনি নিয়ে আসছে ‘চিনি ২’, ছবি মুক্তির আগে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। যার দরুন খবরে চিনি ২ ছবিটি।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image2
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Recommended image3
বিয়ে 'বিভ্রাট' নিয়ে অবশেষে সরব হিরণ চট্টোপাধ্যায়! কোন বিয়ে আসল? অবশেষে মুখ খুললেন অভিনেতা
Recommended image4
Net Worth of Dev: মোট কত টাকার মালিক দেব? ঠিক ক'টা গাড়ি, বাড়ি আছে জানলে চমকে যাবেন
Recommended image5
'হঠাৎ করেই প্লে ব্যাক থেকে অবসর' অরিজিতের সিদ্ধান্ত শুনে থমকে গেলেন জিৎ গঙ্গোপাধ্যায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved