ডিজিটালি অ্যারেস্ট অভিনেত্রী উষসী চক্রবর্তী! কী হল তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে?

তবে কি এবার ডিজিটালি অ্যারেস্ট হলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী? দিন কয়েক আগেই তাঁর ইন্সাটাগ্রাম অ্যাকাউন্টে বেশকিছু সন্দেহজনক কার্যকলাপ শুরু হয়। তিন দিন আগে এই অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে বলে জানান অভিনেত্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই বিষয়ে অনুরাগীদের সতর্ক করতে ফেসবুকে একটি পোস্টও শেয়ার করেছেন উষসী। সবাইকে সতর্ক করতে অনুরোধ করেছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে উষসী জানিয়েছেন, "হঠাৎ দেখলাম, লগ আউট হয়ে গিয়েছি এবং প্রোফাইলটাই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হতে পারে। আমাদের সকলকেই কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল। হয়তো কেউ অনেক দিন ধরেই অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছিলেন। মেটার তরফে সম্প্রতি তাঁর কাছে একটি ইমেল আসে। তার পর থেকেই অ্যাকাউন্টে সমস্যা দেখা দেয়। যেহেতু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, তাই আমি সেটাকে পুনরুদ্ধারও করতে পারছি না। আমাকে তো একজন বললেন, এটাও এক ধরনের ডিজিটাল অ্যারেস্ট"

বৃহস্পতিবার এই নিয়ে কলকাতা পুলিশের কাছে সাইবার অপরাধ অপরাধ দমন শাখায় লিখিত অভিযোগ জানান অভিনেত্রী। অভিনেত্রী আরও জানান, " কিন্তু জানি না, অ্যাকাউন্ট ফিরে পাব কি না! ইনস্টাগ্রামে আমার ব্যক্তিগত ছবি, তথ্যও তো রয়েছে। সেগুলো কোনও খারাপ কাজে ব্যবহার হতে পারে কি না, ভেবেই দুশ্চিন্তা হচ্ছে।"