অভিনেতা বিছানায় শুয়েই স্বাগত জানালেন নতুন বছরকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিশেষ ছবি। সেখানে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে ছবি পোস্ট করলেন অঙ্কুশ হাজরা। পায়ে রয়েছে প্লাস্টার।

সকলেই নিজস্ব স্টাইলে নতুন বছরকে স্বাগত জানায়। কেউ পার্টি করেন তো কেউ পছন্দের জায়গায় ঘুরতে যান। বছরের শেষ থেকে শুরু করে নতুন বছরের কিছুদিন সকলেই থাকে ফেস্টিভ মুডে। কিন্তু, এবছর একেবারে ভিন্ন ভাবে নতুন বছরকে স্বাগত জানালেন অঙ্কুশ। অভিনেতা বিছানায় শুয়েই স্বাগত জানালেন নতুন বছরকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিশেষ ছবি। সেখানে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে ছবি পোস্ট করলেন অঙ্কুশ হাজরা। পায়ে রয়েছে প্লাস্টার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেন অঙ্কুশ। সঙ্গে আফসোসের সুরে লেখেন, ‘এইভাবেই আমার ২০২৪ সালটা শুরু হচ্ছে... মির্জা ছবির জন্য স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট পেয়েছি। যন্ত্রণা সহ্য হচ্ছে না, তবে ২০২৪ আমার কাছে খুব স্পেশ্যাল হতে চলেছে। আপনাদের জানাতে পেরে খুশি হচ্ছি, ২০২৪-র আমার প্রথম রিলিজ হবে মির্জা।’

এই প্রসঙ্গে অঙ্কুশ এর সংবাদমাধ্যমে জানায়, তিনি মির্জা ছবির জন্য নিজের রক্ত, ঘাম, ঝরাবে। শুধু সকলের প্রার্থনা আর সমর্থন চাই, আর অবশ্যই আই লাভ ইউ... সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা। আমার বর্ধিত পরিবার হওয়ার জন্য ধন্যবাদ।

View post on Instagram

২০২৪-র ইদে মুক্তি পাবে মির্জা। পুরোদস্তুর কমার্শিয়াল ছবি হতে চলেছে এটি। অঙ্কুশ হাজরার শেষ ছবি কুরবান বক্স অফিসে একেবারেই চলেনি। তবে, এবার মির্জা ছবি দিয়ে ঐন্দ্রিলার সঙ্গে আসছেন বক্স অফিসে। ছবিতে ঐন্দ্রিলার লুক এসেছে প্রকাশ্যে। ঐন্দ্রিলার চরিত্রের নাম মুসকান। যার অর্থ হাসি। ঐন্দ্রিলার লুক প্রকাশ্যে এনেছেন অঙ্কুশ। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ করে লেখেন, ‘এই নিষ্ঠুর দুনিয়ার সঙ্গে মুসকানের আলাপ করালাম। নাম ভুলে যাবেন না।’ সে যাই হোক, আপাতত অসুস্থ অঙ্কুশ। বিছানায় শুয়ে যে তাঁর দিন কাটছে তা স্পষ্ট। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

নতুন প্রেমের ইঙ্গিত দিলেন রণিতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল নায়িকার প্রেমিকের ছবি

বিয়ের মাত্র কদিন আগে ফিল্মি কায়দায় সুরাকে প্রপোজ, ভাইরাল হল ভিডিও