MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • শুধু মুনমুনই নয়, সুচিত্রা সেন মা হয়েছিলেন আরও এক সন্তানের! কে ছিল সে? জানুন অজানা গল্প

শুধু মুনমুনই নয়, সুচিত্রা সেন মা হয়েছিলেন আরও এক সন্তানের! কে ছিল সে? জানুন অজানা গল্প

মহানায়িকা সুচিত্রা সেন। এর বেশি বাঙালির কাছে প্রিয় নাম আর দ্বিতীয় নেই। তাঁর হাসির উন্মাদনা থেকে চোখের মাদকতা আজও বাঙালির বড্ড প্রিয়। কিন্তু সেই মহানায়িকার জীবনের কতটুকু আমরা জানি! জানেন কী, শুধু মুনমুনই নন, সুচিত্রা মা হয়েছিলেন আরও এক সন্তানের!

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 21 2024, 06:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Asianet News

পর্দায় তুখোড় অভিনয় থেকে শুরু করে পটল চেরা চোখের চাহুনি, আজও বাঙালির রোমাঞ্চ আটকে সুচিত্রা সেনে। তিনি একমেবাদ্বিতীয়ম। আজও তাঁর ধারে পাশে কেউ আসতে পারেননি। সেই মহানায়িকার জীবনের এক অজানা কাহিনি তুলে ধরব আজ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : our own

করুণাময় দাশগুপ্ত এবং ইন্দিরা দাশগুপ্তর সন্তান সুচিত্রা ওরফে রমা। জানা যায় পরিবারের সাথে একবার পুরী বেড়াতে গিয়েছিলেন সুচিত্রা সেন। সেখানে তাকে এক দেখাতেই পছন্দ করে ফেলেন মেরিন ইঞ্জিনিয়ার দিবানাথ সেনের ঠাকুরমা। তিনি দিবানাথ সেনের জন্য সুচিত্রাকে নিজের ঘরের বউ করে আনার প্রস্তাব দেন দাশগুপ্ত পরিবারকে।

39
Image Credit : Social Media

কলকাতার বর্ধিষ্ণু পরিবারের সন্তান ছিলেন দিবানাথ। দাসগুপ্ত পরিবার অর্থাৎ সুচিত্রা সেনের বাবা-মা তাই এই বিয়েতে অমত করেননি। মাত্র ১৬ বছর বয়সে খানিকটা সুচিত্রা সেনের অমতেই তার বিয়ে হয়ে যায় দিবানাথের সাথে।

49
Image Credit : Asianet News

বিয়ের পর সুচিত্রা আসেন বালিগঞ্জ প্লেসের প্রাসাদোপম শ্বশুরবাড়িতে। কিন্তু এই বাড়িতে মন টিকত না তার। পরে জানা যায় দিবানাথ সেনের ছিল উশৃঙ্খল জীবন। সেন পরিবার ছেলেকে সোজা পথে আনার জন্য ঘরে সুন্দরী বউ আনে।

59
Image Credit : Asianet News

তবে বিয়ের পর দিবানাথ আরো উশৃঙ্খল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে দিবানাথ সুচিত্রার সৌন্দর্যকে কাজে লাগাতে চেয়েছিলেন। এরপরই বদলে যায় সুচিত্রার ভাগ্য। ধীরে ধীরে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে শুরু করেন তিনি।

69
Image Credit : Social Media

তবে ব্যক্তিগত জীবনে ক্রমাগত অশান্তি বাড়তে থাকে স্বামীর সাথে। শোনা যায় একটা সময় সুচিত্রাকে সহ্য করতে পারতেন না দিবানাথ। সুচিত্রার সৌন্দর্য নষ্ট করে দেওয়ার জন্য স্ত্রীর মুখে অ্যাসিডও ছুড়েছিলেন তিনি।

79
Image Credit : Asianet News

তবে এই ঘটনার পর থেকে সুচিত্রা আলাদা হয়ে যান। ডিভোর্স না হলেও আলাদা থাকতে শুরু করেন সুচিত্রা। নিজের হাতে মানুষ করেছেন কন্যা মুনমুনকে।

89
Image Credit : Asianet News

তবুও একাকীত্ব থেকে আকর্ষিত হননি অন্য পুরুষের প্রতি। সুচিত্রা সেন সুশৃঙ্খল জীবনের মাধ্যমে তৈরি করেছেন এক অনন্য উদাহরণ।

99
Image Credit : our own

জানা যায় বিয়ের এক বছরের মধ্যে সুচিত্রা সেন জন্ম দিয়েছিলেন একটি পুত্র সন্তানের। তবে সেই সন্তান বাঁচেনি। এরপর শ্বশুরবাড়িতে সুচিত্রার উপর শুরু হয় অত্যাচার।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral Post: টাকা নিয়েই অলি পাব ইস্যু? বিতর্ক বাড়তেই বিশেষ পোস্ট সায়কের
Recommended image2
ক্যান্সার কেড়ে নিল প্রাণ, চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়
Recommended image3
KIFF 2026: 'বন্দে মাতরম'-র ১৫০ বছর পূর্তি, বিশেষ আয়োজন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
Recommended image4
Modi birthday: মোদীর জন্মদিনে প্রদীপ জ্বালানোর অনুরোধে ক্ষিপ্ত শ্রীলেখা, কী লিখলেন সোশ্যাল মিডিয়া?
Recommended image5
Mimi Chakraborty: ছাদনাতলায় মিমি চক্রবর্তী! চলতি বছরেই বিয়ে, কাকে বেছে নিলেন জীবনসঙ্গী হিসেবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved