প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। এই সপ্তাহেই বড় চমক দিয়েছে অনুরাগের ছোঁয়া। কড়া টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

টিআরপি তালিকায় আবারও উলটপূরাণ। চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলার মেগা সিরিয়ালে। চলতি সপ্তাহেও সেরার সেরা-র মুকুট আবারও ছিনিয়ে নিল 'অনুরাগের ছোঁয়া'। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। চলতি সপ্তাহে 'জগদ্ধাত্রী 'কে পিছনে ফেলে সেরার সেরার মুকুট ছিনিয়ে নিল ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া '। ৯.৫ নম্বর পেয়ে সেরার সেরা-র তকমা পেয়েছে 'অনুরাগের ছোঁয়া '।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। একসময়কার সেরার সেরা ধারবাহিক মিঠাই স্লট বদলাতেই সপ্তম স্থানে উঠে এসেছে । মিঠাই ধারাবাহিকের স্লটও পরিবর্তন হওয়ার পরই নম্বর বেড়েছে এবং যেখানে জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক। অনেকদিন ধরেই টাইম বদলে গিয়েছে মিঠাইয়ের। বিকেল ৬ টার স্লটে এখন হচ্ছে ধারাবাহিক মিঠাই। তবে এতদিন যেভাবে তলানিতে ঠেকেছিল নম্বর চলতি সপ্তাহে আবারও নীচের দিকে নেমে এসেছে ধারাবাহিক মিঠাই। তবে দুঃখের খবর হল,চলতি বছরে সেরা পাঁচে জায়গা হল না মিঠাইয়ের। প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। এই সপ্তাহেই বড় চমক দিয়েছে অনুরাগের ছোঁয়া। কড়া টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

অনুরাগের ছোঁয়া: ৯.৫ (প্রথম)

জগদ্ধাত্রী: ৮.৮ (দ্বিতীয়)

গৌরি এলো : ৮.০ (তৃতীয়)

খেলনা বাড়ি: ৭.৮ (চতুর্থ)

বাংলা মিডিয়াম-নিম ফুলের মধু: ৭.৬(পঞ্চম)

পঞ্চমী-রাঙাবউ: ৭.২ (ষষ্ঠ)

গাঁটছড়া - আলতা ফড়িং: ৭.০ (সপ্তম)

এক্কা দোক্কা: ৬.৯ ( অষ্টম)

মিঠাই: ৬.৫ (নবম)

সাহেবের চিঠি- হরগৌরি পাইস হোটেল: ৫.৯ (দশম)

চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠবে ভক্তদের। তেমনই চলতি সপ্তাহে সকলকে চমকে দিয়ে (৯.৫) পয়েন্টে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিয়েছে 'অনুরাগের ছোঁয়া'। (৮.৮) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। (৮.০) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'গৌরি এলো'। (৭.৮) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে 'খেলনা বাড়ি'। (৭.৬) পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে ' বাংলা মিডিয়াম'ও 'নিম ফুলের মধু '। (৭.২) পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'পঞ্চমী'ও 'রাঙাবউ'। (৭.০) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক 'গাঁটছড়া'ও 'আলতা ফড়িং'। (৬.৯)পয়েন্টে অষ্টম স্থানে রয়েছে 'এক্কা দোক্কা'। (৬.৫) পয়েন্টে নবম স্থানে রয়েছে 'মিঠাই'। (৫.৯) পয়েন্টে দশম স্থানে রয়েছে 'সাহেবের চিঠি' ও 'হরগৌরি পাইস হোটেল'।

আরও পড়ুন-

প্রকাশ্যেই 'স্ত্রী'-এর মর্যাদা রুক্মিণীকে, কবে যাচ্ছেন ছাদনাতলায়, দেবকে প্রশ্ন অনুরাগীদের

বর্ষশেষে 'সেরার সেরা'-র মুকুট ছিনিয়ে নিল কে, সেরা দশ টিআরপি তালিকায় বাজিমাত করল কারা

কে হল এই সপ্তাহের 'বেঙ্গল টপার', 'সেরার সেরা' মুকুট ছিনিয়ে নিল কে? রইল সেরা দশ টিআরপি তালিকা