বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলার মেগা সিরিয়ালে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। চলতি সপ্তাহেও সেরার সেরার মুকুট ছিনিয়ে নিল ধারাবাহিক 'জগদ্ধাত্রী ''।

মাত্র কয়েকদিনের মধ্যেই বন্ধ হতে চলেছে একের পর এক ধারাবাহিক। টিআরপি তালিকায় নম্বর থাকলেও বন্ধ হতে চলেছে ধারাবাহিক ধুলোকণা। হাই টিআরপি-র ধারাবাহিক কেন বন্ধ হয়ে যাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। শোনা যাচ্ছে ধুলোকণা-র পরিবর্তে আসতে চলেছে নীল-তিয়াসার বাংলা মিডিয়াম। চলতি সপ্তাহেও সেরা পাঁচ-এ রয়েছে ধুলোকণা। স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলার মেগা সিরিয়ালে। টিআরপি তালিকায় উলটপূরাণ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। চলতি সপ্তাহেও সবাইকে পিছনে ফেলে সেরার সেরার মুকুট ছিনিয়ে নিল ধারাবাহিক 'জগদ্ধাত্রী ' এবং দ্বিতীয় স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া '। প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। একসময়কার সেরার সেরা ধারবাহিক মিঠাই স্লট বদলাতে চলতি সপ্তাহেও সপ্তম স্থানে উঠে এসেছে । মিঠাই ধারাবাহিকের স্লটও পরিবর্তন হওয়ার পরই নম্বর বেড়েছে এবং যেখানে জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

জগদ্ধাত্রী: ৮.২ (প্রথম)

অনুরাগের ছোঁয়া: ৭.৭ (দ্বিতীয়)

আলতা ফড়িং: ৭.৪ (তৃতীয়)

ধুলোকণা-গাঁটছড়া- খেলনা বাড়ি: ৭.১ (চতুর্থ)

গৌরি এলো : ৬.৯ (পঞ্চম)

নিম ফুলের মধু: ৬.৭ (ষষ্ঠ)

মিঠাই-এক্কা দোক্কা: ৬.৬ (সপ্তম)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার- সাহেবের চিঠি: ৬.৪ (অষ্টম)

মাধবীলতা: ৬.৩ (নবম)

নবাব নন্দিনী: ৫.৬ (দশম)

সাহেবের চিঠি: ৬.৮ (ষষ্ঠ)

চলতি সপ্তাহে সকলকে চমকে দিয়ে (৮.২) পয়েন্টে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিয়েছে 'জগদ্ধাত্রী' । (৭.৭) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'। (৭.৪) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'আলতা ফড়িং'। (৭.১) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে 'ধুলোকণা','গাঁটছড়া'ও'খেলনা বাড়ি' । (৬.৯) পঞ্চম স্থানে রয়েছে 'গৌরি এলো'। (৬.৭) পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'নিম ফুলের মধু '। ( ৬.৬) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক 'মিঠাই'ও 'এক্কা দোক্কা'। (৬.৪)পয়েন্টে অষ্টম স্থানে রয়েছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ও 'সাহেবের চিঠি'। (৬.৩) পয়েন্টে নবম স্থানে রয়েছে'মাধবীলতা'। (৫.৬) পয়েন্টে দশম স্থানে রয়েছে 'নবাব নন্দিনী'।