MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • মুম্বই বিমানবন্দরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হিন্দি ওয়েব সিরিজ 'জুবিলি' ছবির সাফল্য পর ফিরছেন শহরে

মুম্বই বিমানবন্দরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হিন্দি ওয়েব সিরিজ 'জুবিলি' ছবির সাফল্য পর ফিরছেন শহরে

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। হিন্দি ওয়েব সিরিজের সাফল্যের পর শহরে ফিরছেন তিনি।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Apr 14 2023, 10:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

পরনে সাদা হুডেড শার্ট। সঙ্গে পরেছেন ট্রাউজার। এরই সঙ্গে পায়ে সাদা স্নিকার্স। চোখে চশমা। আর মাথায় চুবি। ছিমছাম সাজে দেখে গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। মুম্বই এয়ারপোর্টে সকলের নজর কাড়লেন তিনি।

210
Image Credit : Asianet News

গতকাল সন্ধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ধরা পড়লেন পপারাৎজিদের ক্যামেরায়। দেখা গেল মুম্বই এরায়পোর্টে। হিন্দি ওয়েব সিরিজ জুবিলি ছবির সাফল্য পর ফিরছেন শহর তিলোত্তমায়। এই দিন ইন্টারন্যাশনল এয়ারপোর্টের গেট ১-এ দেখা যায় তাঁকে।

310
Image Credit : Asianet News

সম্প্রতি, হিন্দি ওয়েব সিরিজ জুবিলি-তে দেখা গিয়েছে প্রসেনজিৎকে। অভিনয় করেছেন, অদিতি রাও হায়দরি, অপারশক্তি খুরানা, রাম কাপুর, সিদ্ধান্ত গুপ্তা ও ওয়ামিকা গাব্বি-র সঙ্গে। শুক্রবার মুক্তি পেয়েছে এই সিরিজের ৫টি এপিসোড। আগামী সপ্তাহে মুক্তি পাবে বাকি ৫টি এপিসোড।

410
Image Credit : FB

হিন্দি ওয়েব সিরিজ জুবিলি-তে শ্রীকান্ত রায়ের ভূমিকায় দেখা গিয়েছে প্রসেনজিৎকে। চোখে দামী চশমা ও পরনে স্যুট। চুল পরিপাতি করে আঁচড়ানো। একেবারে অন্যরকম লুকে নজর কেড়েছেন তিনি। এটি তাঁর প্রথম হিন্দি ওয়েব সিরিজ।

510
Image Credit : Asianet News

হিন্দি ওয়েব সিরিজ জুবিলি-র গল্প উঠে এসেছে শ্রীকান্ত রয় টকি-র প্রতিষ্ঠাতা শ্রীকান্ত রায় ও তাঁর স্ত্রী সুমিত্রা কুমারীর গল্পকে কেন্দ্র করে। সেই সঙ্গে অতি সাধারণ বিনোদ দাসের তারকা মদন কুমার হয়ে ওঠার গল্প উঠে এসেছে হিন্দি ওয়েব সিরিজ জুবিলি-তে।

610
Image Credit : FB

৫-র দশকের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। দেশ ভাগের আগের কাহিনি দেখা গিয়েছে ছবিতে। সেকারেণে অভিনীত চরিত্রদের সাজপোশাক একেবারে পুরনো দিনের মতো। সিরিজে রাস্তাঘাট, ট্রেনের কামরা থেকে শুরু করে সমস্ত দৃশ্যই তৈরি হয়েছে সে যুগের মতো।

710
Image Credit : FEB

হিন্দি ওয়েব সিরিজ জুবিলি দিয়ে হিন্দি ওটিটি-তে পা রাখলেন প্রেসনজিৎ। এর আগে হিন্দি ছবি সাংহাই-তে তাঁকে দেখেছিলেন দর্শকেরা। সাংহাই মুক্তি পেয়েছিল ২০১২ সালে। এর বিস্তর বিরতির পর হিন্দি ওটিটি-তে দেখা যাবে প্রসেনজিৎকে।

810
Image Credit : FB

হিন্দি ওয়েব সিরিজ জুবিলি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। তাঁর পরিচালনায় হিন্দি ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখলেন প্রসেনজিৎ। এই সিরিজ মুক্তি পেতেই সর্বত্র প্রশংসিত হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়।

910
Image Credit : FB

এদিকে জানা গিয়েছে, এখন ওয়েব সিরিজের কাজে মন দিতে পারেন তিনি। তাঁর কাছে হিন্দি ও বাংলা একাধিক ভাষার ওয়েব সিরিজের প্রস্তাব আসতে শুরু করেছে। তাই তিনি কাজ করতে পারেন ওটিটি প্ল্যাটফর্মে।

1010
Image Credit : FB

এদিকে কদিন আগে প্রসেনজিৎ জানান, সৃজিতের অটোগ্রাফ দিয়ে মাল্টিপ্লেক্সে ঢুকেছিলাম। সেটি সেবছর ভীষণ হিট হয়েছিল। এবার জুবিলি দিয়ে ওটিটি-র যাত্রা শুরু করলাম। এটি মায়ের আর ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কী-ই বা বলব।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image2
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Recommended image3
বিয়ে 'বিভ্রাট' নিয়ে অবশেষে সরব হিরণ চট্টোপাধ্যায়! কোন বিয়ে আসল? অবশেষে মুখ খুললেন অভিনেতা
Recommended image4
Net Worth of Dev: মোট কত টাকার মালিক দেব? ঠিক ক'টা গাড়ি, বাড়ি আছে জানলে চমকে যাবেন
Recommended image5
'হঠাৎ করেই প্লে ব্যাক থেকে অবসর' অরিজিতের সিদ্ধান্ত শুনে থমকে গেলেন জিৎ গঙ্গোপাধ্যায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved