MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • ফ্যাশন মানে রোগা বা মোটা নয়- ফ্যাশনের আসল মানে বলবেন ঋতাভরী, আসছে প্লাস সাইজ মেয়েদের কাহিনি

ফ্যাশন মানে রোগা বা মোটা নয়- ফ্যাশনের আসল মানে বলবেন ঋতাভরী, আসছে প্লাস সাইজ মেয়েদের কাহিনি

মোটা চেহারার লোকেরা প্রায়শই কটাক্ষের মুখোমুখি হন। তাদের চেহারা নিয়ে বারে বারে কটাক্ষ শুনতে হয়। কিন্তু, ফ্যাশন মানে রোগা বা মোটা নয়, ফ্যাশন করে নিজেকে সুন্দর করে সাজানো- এই বার্তা দিতে আসছেন ঋতাভরী। 

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Apr 27 2023, 02:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : FB

ফ্যাশন মানে রোগা বা মোটা নয়, ফ্যাশন মানে নিজেকে সুন্দর করে সাজানো- এই বার্তা দিতে আসছেন ঋতাভরী। সদ্য তারই ঝলক মিলল সোশ্যাল মিডিয়ায়। আশেপাশের মানুষদের গল্প নিয়ে আসছে ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি ভাইরাল হয়েছে, একাধিক ছবি। যেখানে বেশ কয়টি মেয়ের সঙ্গে দেখা গিয়েছে ঋতাভরীকে।

210
Image Credit : FB

আসছে ফাটাফাটি। ঋতাভরীর পরনে হলুদ চুরিদার। হাতে শাঁখা ও পলা। চুলে বিনুনি। এজিকে আবির পরেছেন চেক শার্ট। চোখে কালো ফ্রেমের চশমা। ফিতে দিয়ে আটকে রেখেছেন আবীরকে। এমনই একটি ছবি বহুদিন আগে ভাইরাল হয়েছিল। যা দেখে সকলেই কটাক্ষ করেছিল ঋতাভরীর চেহারা নিয়ে।

310
Image Credit : FB

ইদানিং, বেশ খানিকটা ওজন বেড়েছে ঋতাভরীর। যা দেখে অনেকেই সমালোচনা করেছেন। কিন্তু, সম্প্রতি জানা যেন কেন ওজন বাড়ল ঋতাভরীর। আসছে ফাটাফাটি। যে ছবির প্রচারে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একাধিক ছবি।

410
Image Credit : FB

মোটা চেহারার লোকেরা প্রায়শই কটাক্ষের মুখোমুখি হন। তাদের চেহারা নিয়ে বারে বারে কটাক্ষ শুনতে হয়। কিন্তু, চেহারাটা মোটা হবে নাকি রোগা তা পুরোপুরি কারও হাতে নেই। অনেক সময় নানান শারীরিক জটিলতার কারণেও অনেকের ওজন বাড়ে।

510
Image Credit : FB

হাজার চেষ্টার করেও অনেক সময় ওজন কমে না। আবার শারীরিক জটিলতার কারণে অনেকে ওজন কমাতে পারেন না। তেমনই অনেকে আছেন যারা ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এমনই একাধিক গল্প নিয়ে আসছে ফাটাফাটি।

610
Image Credit : FB

তারই প্রচারে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কিছু ছবি। আটজন মহিলাকে দেখা যাচ্ছে এর সঙ্গে। যেখানে ঋতাভরী ও তাঁর দিদি আছেন। রয়েছেন তানিকা বসু। তার সঙ্গে রয়েছে মোটা চেহারার বেশ কয়েক জন মহিলা। আর সকলেই পরছেন পছন্দের পোশাক। মোটা হলে সব ধরনের পোশাক মানায় না, এই ধারণা ভাঙতে আসছেন তারা।

710
Image Credit : FB

ফাটাফাটি-র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। সংলাপ সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। গত বছর এপ্রিলে শুরু হয়েছিল শ্যুটিং। চলতি বছর ১২ মার্চে মুক্তি পাবে ছবিটি।

810
Image Credit : FB

রোগা হলেই যে সুন্দর আর মোটা হলে কুৎসিত- এই ধারণা রয়েছে অনেকের মনে। সে কারণে প্রতি নিয়ত রোগা হওয়ার জন্য লড়াই করে চলেছেন অনেকে। আমরা নিজেরাই এই ধারণা তৈরি করেছি। আর এটা আমাদের তৈরি করাই সুন্দর্যের বেঞ্চমার্গ। এই ধারণার কারণে প্রতি নিয়ত অনেকে অসম্মান হন।

910
Image Credit : FB

অফিস কিংবা বন্ধুদের মাঝে সব সময়ই মোটা চেহারার মেয়েদের নিয়ে মজা করা হয়। তারা যেন মজার পাত্র। এই ধারণা ভাঙতে আসছে ঋতাভরী। এবার তিনি বলবেন, স্থূল চেহারার মেয়েদের গল্প। শোনাবেন, আমাদের চারপাশে থাকা সাধারণ মেয়েদের কাহিনি। সঙ্গে জানাবেন ফ্যাশনের মানে।

1010
Image Credit : FB

ফ্যাশন মানে নিজেকে সুন্দর রাখা। ফ্যাশন মানে ওজন কমিয়ে সুন্দর হওয়া নয়। কিংবা ফ্যাশন মানে রোগা বা মোটা নয়। এই বার্তা দিতেই আসছে ফাটাফাটি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ নিবেদিত ও উইনডোজ প্রযোজিত, জিনিয়া সেনের গল্প ও চিত্রনাট্যে অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি ফাটাফাটি। যা বললে, একরাশ মোটা মেয়ের কাহিনি। যা শেখাবে ফ্যাশনের নতুন মানে।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Recommended image2
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
Recommended image3
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীক অধিকারী
Recommended image4
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image5
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved