'বদন বিগড়ে গিয়েছে' মৌসুমী ভট্টাচার্য কে 'অশালীন' আক্রমণ কুণাল-দেবাংশুর! ক্ষোভে ফুঁসছে নেটপাড়া

অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য কে সরাসরি আক্রমণ করলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের 'অশালীন' মন্তব্যে সায় দিলেন দেবাংশু ভট্টাচার্য। কী করে একজন মহিলাকে এভাবে আক্রমণ করা যায়? এই দাবি নিয়ে উত্তাল নেটপাড়া।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে মৌসুমী বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, " এই কুণাল ঘোষ, আর এই ছেলেটা, আমি নামও ভুলে যাই, হ্যাঁ দেবাংশু। যেদিন পাবলিকের হাতে পড়বে, দেখব কী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঁচাতে আসবে না। বাড়িতে বসে বসে প্রেসকে লেকচার দেয়। একদিন না একদিন পাবলিকের সামনে আসতেই হবে।"

এই ভিডিওটি শেয়ার করেই অভিনেত্রীকে তীব্র আক্রমণ করেন কুণাল ঘোষ। শুধু তাই নয় কুণালের পাল্টা উত্তরে মৌসুমীর শরীর নিয়েও কু-মন্তব্য করেছেন দেবাংশু।

এই ভিডিওটি শেয়ার করে কুণাল সমাজ মাধ্যমে লেখেন, " হ্যাঁরে দেবাংশু, তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে , তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে।"

এরপর এই ভিডিওতে পাল্টা উত্তর দেন দেবাংশুও , লেখেন, " বলছো তাহলে কুণাল দা? তুমি খুঁজে দিচ্ছো যখন তখন এত সহজে কি না বলতে পারি, তবে গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল!টিকবে?

পরে ফের লেখেন , " এবাবা এমা, দাঁড়াও দাঁড়াও বিবাহিত তো সরি, সিরিয়ালে কাজ নেই বদন বিগড়ে গেছে। ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গিয়েছে। আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খাক" এরপরেই দেবাংশুর মন্তব্যের সমালোচনা করেন একাধিক অভিনেতা অভিনেত্রী তথা সাধারণ মানুষ পরে আবার এই মন্তব্য এডিট করেছেন দেবাংশু।

Scroll to load tweet…

দেবাংশুর এই মন্তব্যে তীব্র নিন্দা করছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায় ও রিমঝিম গুপ্তা। ফেসবুকের পাতায় তীব্র নিন্দা জানিয়েছেন তাঁরা।