MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • শিবপ্রসাদ-নন্দিতার টানটান থ্রিলারে প্রথমবার একসঙ্গে মিমি-আবির, বোলপুরে চলছে 'রক্তবীজ'-এর শুটিং

শিবপ্রসাদ-নন্দিতার টানটান থ্রিলারে প্রথমবার একসঙ্গে মিমি-আবির, বোলপুরে চলছে 'রক্তবীজ'-এর শুটিং

এবার বোলপুরে শুটিং শুরু হল 'রক্তবীজ'-এর। বেলঘড়িয়া রাজবাড়ির পর ছবির শুটিং চলছে বোলপুরে। 'রক্তবীজ'-এর শুটিং সেট থেকে ভাইরাল হওয়া ছবিতে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে পুরো ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Mar 29 2023, 06:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

শিবপ্রসাদ ও নন্দিতার আপকামিং ছবি 'রক্তবীজ'- আসতে চলেছে খুব তাড়াতাড়ি।১৫ মার্চ থেকে শুরু হয়েছে 'রক্তবীজ'-এর শ্যুটিং।  চলতি বছরের পুজোতেই উইন্ডোজ প্রোডাকশনের  'রক্তবীজ' নিয়ে আসতে চলেছেন পরিচালক জুটি।

28
Image Credit : Asianet News

কলকাতা এবং সংলগ্ন ধূলাগড়, বোলপুর, বানতলায় ছবির শ্যুটিং হবে 'রক্তবীজ'-এর । এবার বোলপুরে শুটিং শুরু হল 'রক্তবীজ'-এর। বেলঘড়িয়া রাজবাড়ির পর ছবির শুটিং চলছে বোলপুরে।

38
Image Credit : Asianet News

'রক্তবীজ'-এর শুটিং সেট থেকে ভাইরাল হওয়া ছবিতে আবির চট্টোপাধ্যায়কে পুরো অন্যরকম একটি লুকে দেখা গিয়েছে। ভায়োলেট রঙের টি-শাট পরে দেখা গিয়েছে আবীর চট্টোপাধ্যায়কে। ছবির অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও কালো রঙের টি-শার্ট পরে দেখা গিয়েছে।

48
Image Credit : Asianet News

খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। তবে এবার একটু চেনা ছক ভেঙে থ্রিলার ঘরানার ছবি ভক্তদের উপহার দিতে চলেছে উইন্ডোজ। ক্রাইম থ্রিলারের এই ছবিতেই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধবেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী।

58
Image Credit : Asianet News

কিছুদিন আগেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে নিয়ে নতুন কিছু নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেইমতো কথা ও রেখেছেন তারা। 'রক্তবীজ'-এর সমস্ত কলাকুশলীদের নামও প্রকাশ্যে এনেছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি।

68
Image Credit : Asianet News

শিবপ্রসাদ ও নন্দিতা জুটির আমকামিং ছবি 'রক্তবীজ'-এর মুখ্য ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে। রক্তবীজ-এ মিমি ও আবীর ছাড়াও অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অনুসূয়া মজুমদার।

78
Image Credit : Asianet News

ক্রাইম থ্রিলারে এই ছবিতেই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধবেন আবির ও মিমি। তবে মিমি এর আগে পোস্ত ছবিতে শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে কাজ করেছেন। মিমির সঙ্গে নতুন ছবিতে প্রথমবার দেখা যাবে আবিরকে। চলতি বছরের পুজোতেই আসতে চলেছে 'রক্তবীজ'।

88
Image Credit : Asianet News

এছাড়াও আবির চট্টোপাধ্যায় চলতি বছরে উইন্ডোজের সঙ্গে দুটো ছবিতে কাজ করছেন। মে মাসেই মুক্তি পাচ্ছে  ‘ফাটাফাটি’। যেখানে আবিরের বিপরীতে ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে। 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Recommended image2
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
Recommended image3
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীক অধিকারী
Recommended image4
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image5
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved