সোমবার রাতে অনুরাগী ও নিজের পরিচিতদের একটি মেসেজ পাঠান। যা দেখে সকলে স্পষ্ট বুঝতে পেরেছেন যে তিনি বিপদে পড়েছেন।

বিপাকে পড়লেন টলিউড অভিনেত্রী চাঁদনি সাহা। টলিপাড়ার বেশ চেনা মুখ অভিনেত্রী চাঁদনি সাহা। তিনি সোমবার রাতে অনুরাগী ও নিজের পরিচিতদের একটি মেসেজ পাঠান। যা দেখে সকলে স্পষ্ট বুঝতে পেরেছেন যে তিনি বিপদে পড়েছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জানা গিয়েছে তাঁর ফোন হ্যাক হয়ে গিয়েছে। অভিনেত্রী চাঁদনি সাহা লেখেন, আমার ফোন, আমার সব অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাকাররা আমায় সারা ক্ষণ হুমকি দিচ্ছে গোপন ছবি পোস্ট করে দেওয়ার। আমি পুলিশে অভিযোগ দায়ের করেছি। যদি আমার নম্বর থেকে কোনও অশালীন মেসেজ আপনাদের কাছে যায় তা হলে অবিলম্বে রিপোর্ট করবেন।

সদ্য হ্যাক হয়ে গিয়েছে অভিনেত্রীর ফোন। ছবি ফাঁস করার হুমকি পেয়েছেন বলে শোনা গিয়েছে। তিনি জমুনা ঢাকি সিরিয়ারের জন্য বেশ পরিচিতি পান। এর আগেও একাধিক সিরিয়ালে দেখা দিয়েছেন। বর্তমানে জমিয়ে কাজ করে চলেছেন নায়িকা। টলিউডে তাঁকে চেনেনা এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায়। সদ্য বিপাকে পড়েছেন তিনি। আপাতত তাঁর ফোন হ্যাক হওয়ার কারণে ফোন ব্যবহার করতে পারছেন না ঠিক মতো।

এমন জটিল পরিস্থিতির শিকার হন প্রায়ই অনেকে। একাধিত তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিংবা ফোন হ্যাক হওয়া নতুন কথা নয়। বলিউড তারকাদের এমন বিপদের কথা প্রায়শই সামনে আসে। বর্তমানে শোনা যাচ্ছে, টলিতারকাদের এমন সমস্যার কথা। কদিন আগে প্রকাশ্যে এসেছিল অন্বেষা হাজরার এমন সমস্যার কথা। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়েছিল। এর আগে এমন সমস্যায় পড়েন মধুমিতা সরকার, শ্রুতি দাস থেকে চাঁদনি অনেকেই। সকলেই পুলিশের দারস্থ হয়েছিলেন বলে জানা যায়। বর্তমানে চাঁদনিও পুলিশের দারস্থ হয়েছেন। তবে, আপাতত মুক্তি মেলেনি সমস্যা থেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

পরিবারের সঙ্গে পালন করলেন জন্মদিন, দেখে নিন ফারহান আখতারের জন্মদিনে কে কে উপস্থিত ছিলেন

Jamal Kudu: মদের গ্লাস নয়, 'জামাল কুদু' গানের ছন্দে বাজছে সুমধুর সেতার! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা