MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • 'ক্লাস এইটে প্রথম প্রেম, তবে সেটা কৌশানি নয়',ভ্যালেন্টাইন্স ডে-র দিন বোমা ফাটালেন বনি সেনগুপ্ত

'ক্লাস এইটে প্রথম প্রেম, তবে সেটা কৌশানি নয়',ভ্যালেন্টাইন্স ডে-র দিন বোমা ফাটালেন বনি সেনগুপ্ত

টলিপাড়ার লাভবার্ডস বনি-কৌশানিকে নিয়ে চর্চা লেগেই রয়েছে।  কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন বনি-কৌশানি। কৌশানির সঙ্গে কবে, কোথায় প্রথম আলাপ, প্রেমের শুরুটাই বা কীভাবে হল প্রেমদিবসের দিন সমস্ত প্ল্যান সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ফাঁস করলেন বনি সেনগুপ্ত।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Feb 14 2023, 02:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : our own

টলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই  প্রেমের কাহিনিও বেশ মজাদার। টলিউডের অন্যতম বহুল চর্চিত জুটি বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : our own

লুকোছাপা, রাখঢাক এসব মোটেই পছন্দ নয় বরং খুল্লামখুল্লা প্রেমেই মজেছেন বনি ও কৌশানি।  নিজেদের প্রেমের কথা কোনওদিনই গোপন রাখেননি এই টলি কাপল। এবার ভ্যালেন্টাইন্স ডে-র দিন প্রেম নিয়ে বোমা ফাটালেন বনি সেনগুপ্ত। 

38
Image Credit : our own

টলিপাড়ার লাভবার্ডস বনি-কৌশানিকে নিয়ে চর্চা লেগেই রয়েছে। পর্দার প্রেম যে কীভাবে বাস্তবে পরিণত হয়েছে তার পিছনে রয়েছে অনেক বড় গল্প। তারপর থেকেই কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন বনি-কৌশানি। কৌশানির সঙ্গে কবে, কোথায় প্রথম আলাপ, প্রেমের শুরুটাই বা কীভাবে হল প্রেমদিবসের দিন সমস্ত প্ল্যান  সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ফাঁস করলেন  বনি সেনগুপ্ত।
 

48
Image Credit : our own

সালটা ২০১৪। পরিচালক রাজ চক্রবর্তীর বরবাদ ছবির হাত ধরেই টলিউডে ডেবিউ করেন বনি সেনগুপ্ত। তারপরের বছরই ২০১৫ সালে রাজ চক্রবর্তীর ছবি পারব না আমি ছাড়তে তোকে-তে অভিনয় করেন বনি এবং সেই ছবিরই নায়িকা ছিলেন কৌশানি মুখোপাধ্যায়। এই ছবি দিয়েই কেরিয়ারের শুরু কৌশানির। 

58
Image Credit : our own

 বনি জানান, রাজ চক্রবর্তীর অফিসে ওর সঙ্গে আমার প্রথম দেখা, ওয়ার্কশপ করার সময়। তারপর শুটিং করতে করতেই  যখন বুঝলাম একটু বেশিই মিস করছি, তখন থেকেই  প্রেমের শুরু। অভিনেতা সাক্ষাৎকারে আরও জানান, রায়চকে শুটিং করতে গিয়ে বনিকে প্রথম প্রেমনিবেদন করেন বনি , এবং সেই প্রস্তাবে না বলেননি কৌশানি। 

68
Image Credit : our own

প্রেমদিবসের বিশেষ দিনে নিজেদের প্রেমের আরও অনেক কাহিনি ফাঁস করেছেন অভিনেতা। চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে-তে কী প্ল্যান রয়েছে বনি ও কৌশানির। অভিনেতা তার উত্তরে জানান, কলকাতা থেকে একটু দূরে একটা হোটেলে এই বছর ভ্যালেন্টাইন্স সেলিব্রেট করবেন বনি ও কৌশানি। 

78
Image Credit : our own

এবার স্পেশ্যাল কিছু প্ল্যানও রয়েছে যেমন ক্যান্ডেল লাইট ডিনার, সিনেমা আরও অনেক কিছু। দীর্ঘ ৮ বছর ধরে  রিলেশনশিপে রয়েছেন বনি-কৌশানি। তবে ছাদনাতলায় কবে যাচ্ছেন? বিয়ের কথা শুনেই অভিনেতা সটান জানান, বিয়ের মতো বড় স্টেপ নেওয়ার আগে সবটা গুছিয়ে নিয়ে তারপরই এগোবো।

88
Image Credit : our own

তবে বনি আরও জানান কৌশানি আমার প্রথম প্রেম নয়। ক্লাস এইটে পড়ার সময় জীবনে প্রথম প্রেম এসেছিল, তবে নাম বলা যাবে না।  আপাতত সব ভুলে কৌশানির প্রেমেই মজে রয়েছেন বনি সেনগুপ্ত।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahanayak Uttam Kumar: নায়িকাদের চোখে কেমন ছিলেন উত্তমকুমার? মহানায়কের জন্মশতবর্ষে রাজ্যজুড়ে একগুচ্ছ কর্মসূচি
Recommended image2
ইঞ্জেকশন ছাড়াই কমেছে ১৮ কেজি, জেনে নিন কী ডায়েট মেনে ওজন কমালেন গায়িকা জোজো
Recommended image3
বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, মহানায়কের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার
Recommended image4
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক, তোলা হল আদালতে
Recommended image5
১৫ লক্ষ টাকার প্রতারণা, সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করল বালুরঘাট আদালত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved