ছপাক লুকে টিকটক শেয়ার দীপিকার লুক নিয়ে চ্যালেঞ্জে সমস্যার মুখে অভিনেত্রী মুহূর্তে ভাইরাল ভিডিও নেট দুনিয়ায় তোপের শিকার দীপিকা

ছপাক ছবির প্রমোশনের মুখেই ঘুরে গিয়েছিল দীপিকার ভাগ্যের চাকা। একের পর এক নেট দুনিয়ায় আক্রমানের শিকার হতে হয়েছিলেন অভিনেত্রীকে। উঠেছিল বয়কোটের ডাকও। আনুমানিক যার প্রভাব পড়েছে ছপাক ছবির বক্স অফিসেও। নতুন বছরে একের পর এক ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়তে হচ্ছে দীপিকাকে। এবার বিষয় টিকটক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ বি-টাউনে নয়া জুটি, রণবীরের বিপরীতে এবার কে, ফাঁস করলেন অভিনেত্রী নিজেই

আরও পড়ুনঃ বাবার ছবির সিক্যুয়েলে মেয়ে, ট্রেলার দেখে কী প্রতিক্রিয়া সইফের

সম্প্রতি লুক নিয়ে করা একটি চ্যালেঞ্জে দীপিকাকে দেখা যায় টিকটক শেয়ার করতে। সেখানেই বিভিন্ন ছবিতে বিভিন্ন দীপিকার লুক নিয়ে একটি টিকটক শেয়ার করা হয়। সেই টিকটকে ছিল মোট তিনটি ছবি। শেষ ছবিটা ছিল ছপাক। ছপাক-ছবির মেক-আপে টিকটক শেয়ার করার পরই নেট দুনিয়ায় তোপের শিকার হতে হয় দীপিকাকে। সমাজে অ্যাসিড আক্রান্তের বিষয়টাই এত স্পর্শকাতর যে তা নিয়ে টিকটক করার ফলে দীপিকাকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হল। 

Scroll to load tweet…

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঐশী ঘোষের সঙ্গে দেখা করে আসার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছে দীপিকা পাড়ুকোনের নাম। এরপরই একের পর এক বিজ্ঞাপন থেকেও সরতে থাকেন দীপিকা পাড়ুকোন। এমনই টালমাটাল পরিস্থিতিতে দীপিকার টিকটক ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গেল নেট দুনিয়ায়। কয়েকদিন আগেই দেশের বিভিন্ন প্রান্তে অ্যাসিড ক্রয় নিয়ে সরব হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেই অভিনেত্রীর লুক যখন স্থান পেল টিকটকে, তখনই নেটদুনিয়ায় কড়া আক্রমানের মুখে পড়লেন অভিনেত্রী।