রাণু নয়, এবার দেখা মিলল রাণু মন্ডল ২-এর রানাঘাটের মতোই গুয়াহাটি স্টেশনে দেখা মিলল রাণু ২-এর রাণু মন্ডলই এখন নেটদুনিয়ার নয়া সেনসেশন রাণুর গান তেরি মেরি কাহানি গেয়েই ভাইরাল হল রাণু মন্ডল ২

রাণু নয়, এবার দেখা মিলল রাণু মন্ডল ২-এর। বিষয়টা শুনলে অনেকেই হয়তো হতবাক হচ্ছেন। কিন্তু এটাই সত্যি। তবে এ কিন্তু রানাঘাটের রাণু নয়, গুয়াহাটি স্টেশনে দেখা মিলল নতুন রাণুর। রাণু তো অনেক হয়েছে, এবার নতুন রাণুকে নিয়ে মেতেছে নেটিজেনরা। বিষয়টি একটু খোলসা করে বলা যাক। রানাঘাটের মতোই গুয়াহাটি স্টেশনে ঘটেছে একটি বিরল ঘটনা। রাণুর মতোই অবিকল দেখতে একজনের দেখা মিলল গুয়াহাটি স্টেশনে। দেখে মনে হবে যেন রাণু মন্ডলই বসে আছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-প্রেম না কি প্রচার, জানুন আসল সত্য...

রাণু মন্ডলই এখন নেটদুনিয়ার নয়া সেনসেশন। এবার রাণুর সেই স্মৃতিকে উসকে দিতেই ভাইরাল হল রাণু মন্ডল ভার্সান ২। রাণুর মতোন দেখতে এই মহিলাটিকে দেখেই গান গাওয়ার জন্য অনুরোধ জানান সকলে। আর সবার অনুরোধ রাখতে স্টেশনে বসেই তিনি গেয়ে উঠলেন রাণুর 'তেরি মেরি কাহানি'। আর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার এই গান। শুনে নিন ভাইরাল হওয়া গানটি।

View post on Instagram

আরও পড়ুন-নববধূর রূপে ধরা দিলেন আলিয়া, দেখুন সেই নজরকাড়া ফোটোগ্যালারি...

গুয়াহাটি স্টেশনের ঘটনাটি অনেকটাই যেন মিলে যাচ্ছে রানাঘাটের রাণু মন্ডলের সঙ্গে। লতা মঙ্গেশকরের 'এক পেয়ার কা নাগমা' গান গেয়েই ভাইরাল হয়েছিলেন রাণু। তারপর তার গাওয়া সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তাকে রাতারাতি ভাইরাল করে দিয়েছিল। সেখান থেকে সোজা হিমেশের স্টুডিওতে। তারপর থেকেই সুপারহিটের তকমা নিয়ে নেটদুনিয়ার সেনসেশন হয়েছেন রাণু মন্ডল।