পারিবারিক ডিনারে ছেলের গার্লফ্রেন্ড আরবাজ-মালাইকা পুত্রের জীবনে ক্যানেল মালাইকা-অর্জুনের সঙ্গে ডিনার সম্পর্ক ঘিরে জল্পনা তুঙ্গে

মালাইকার ডিভোর্সের পর থেকেই যে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে এই সম্পর্কের জল অনেক গভীরে। প্রকাশ্যে বিয়ে নিয়েও মুখ খুলেছিলেন অর্জুন কাপুর। জানিয়ে ছিলেন যখন সব স্থির করা হবে, ঠিক তখনই মিডিয়াকে নিজেই খবর দেবেন তাঁরা। ট্রিপ থেকে শুরু করে পারিবারিক গেট টুগেদার, দুই তারকা একই সঙ্গে হাজির হন সর্বত্র। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ চিকিৎসায় সাড়া দিচ্ছেন শাবানা, বিপদ কাটিয়ে দুদিন পর পরিবারের সঙ্গে কথা

আরও পড়ুনঃ শৈশবের স্মৃতি উষ্কে মোনালি-র ঠোঁটে 'ঠাট', আল্পস থেকে শেয়ার ভিডিও

মালাইকার পাশাপাশি মালাইকা ও আরবাজ পুত্র আরহানও বেশ ডুবে ডুবে জল খাচ্ছিলেন। এক কথায় মালাইকার পুত্রও বেশ কয়েকবছর ধরে চুটিয়ে প্রেম করছেন ক্যানেল রবিনসনের সঙ্গে। মাঝে মধ্যেই তাঁদের একই সঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন জায়গাতে। ক্যানেল রবিনসন হলেন অভিনেতা মার্ক রবিনসন এবং মডেল ওয়ালুসচা ডি’সুজার কন্যা। তবে কি এবার ছেলের সম্পর্কেও সিলমোহর দিলেন মালাইকা!

সম্প্রতি এক পারিবারিক নৈশভোজে বিশেষ নিমন্ত্রণ পেয়েছিলেন অর্জুন কাপুর। সেখানে উপস্থিত ছিলেন অমৃতা আরোরা। সেই পার্টিতেই নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে হাজির হন মালাইকা আরবাজ পুত্র। এই ছবি ধরা পড়ার পর থেকেই বি-টাউনে জল্পনা তুঙ্গে। ছেলের সম্পর্ক মেনে নিয়েছেন মালাইকা! পরিবারে ক্যানেলের প্রবেশকে ঘিরে এখন একাধিক প্রশ্ন নেটিজেনদের মনে।