তুরষ্কের বোদরুম শহরে নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ে পর্ব শেষ হল বোদরুমের সিক্স সেন্স কাপলানকায়া হোটেলে হোটেলে অতিথিদের জন্য স্পা, সুইমিং পুল, জিমের বিশেষ ব্যবস্থা ছিল নুসরত নিখিলের বিয়ের মেনুতে ছিল তুর্কীর বেশ কিছু স্পেশাল ডিশ ভারতীয় খাবারও ছিল নুসরতের বিয়ের মেনুতে  

তুরষ্কের বোদরুম শহরে নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ে পর্ব শেষ হল। বোদরুমের সিক্স সেন্স কাপলানকায়া হোটেলে। হোটেলে অতিথিদের জন্য স্পা, সুইমিং পুল, জিমের বিশেষ ব্যবস্থা ছিল। নুসরত নিখিলের বিয়ের মেনুতে ছিল তুর্কীর বেশ কিছু স্পেশাল ডিশ। ভারতীয় খাবারও ছিল নুসরতের বিয়ের মেনুতে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিয়ের পর্ব শেষ হলেও, এখনও বাকি বেশ কিছু অনুষ্ঠান। বিয়ে উপলক্ষে এখনও আর কী কী বাকি দেখে নেওয়া যাক- 

বিয়ের আগে সঙ্গীত, মেহেন্দি ও আইবুড়ো ভাত হয়েছে। মূল বিয়ের পর্বও শেষ আগামী বৃহস্পতিবার হোয়াইট ওয়েডিং-এর ব্যবস্থা রয়েছে। এদিন নুসরত মিন্ট গ্রিন ও সাদার মধ্যে একটি ড্রেস পরবেন বলে জানা যাচ্ছে। 

এখানেই শেষ নয়। কলকাতায় ফিরেও রয়েছে বিশেষ ব্যবস্থা। বোদরুমের বিয়েতে উপস্থিত ছিলেন কেবল নুসরতের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা। টলি পাড়ার থেকে ছিলেন শুধু মিমি চক্রবর্তী। আগামী ৪ জুলাই কলকাতায় গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হয়েছে। এখানে কলকাতার রাজনৈতিক মহল ও টলিউডের তারকারা আসবেন। 

View post on Instagram

প্রসঙ্গত, বিয়েতে নুসরত পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনে একটি লাল লেহঙ্গা চোলি। নিখিল জৈনও পরেছিলেন সব্যসাচীর ডিজাইনে একটি সাদা শেরওয়ানি।