করোনায় গৃহবন্দি বলিউড তারকারা একই সঙ্গে সময় কাটাচ্ছেন রাজকুমর-পত্রলেখা বাড়িতেই প্রেমিকার জন্য পার্লার  মুহূর্তে ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

করোনার থাবা গোটা বিশ্ব জুরে। একের পর এক দেশ লক ডাউন করে দেওয়া হয়েছে এই রোগ ঠেকাতে। বর্তমানে দেশের ছবিটাও একই রকম। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন ১৩,০০০ জনের বেশি সংখ্যক মানুষ। এমনই পরিস্থিতিতে থমকে গিয়েছে বিশ্ব। লকডাউন করা হয়েছে মানুষকে গৃহবন্দি করতে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একাধিক ক্ষেত্রে। এ লড়াই সর্বস্তরে। করোনা ঠেকাতে আরও ১৯ দিন বাড়ানো হয়েছে লকডাউন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ শরীরচর্চাতেও হটনেস অ্যালার্ট সুস্মিতার, মুহূর্তে ভাইরাল হল ছবি

সামাজিক দুরত্ব বজায় রাখতে এখন লকডাউনেই থাকতে হবে। সরকারের নিয়ম মেনে সকলেই তা করছে। সেই দিকে নজর দিয়েই এখন একই সঙ্গে সময় কাটাচ্ছেন বলিউডের জুটিরা। কোয়ারেন্টাইনের সময় লিভইনেই রয়েছেন রাজকুমার ও পত্রলেখা। একই সঙ্গে সময় কাটাচ্ছে এই জুটি। বিরুষ্কাকে অনুসরণ করে এবার তাঁদের ভিডিও হল নেট পাড়ায় ভাইরাল। 

View post on Instagram

বন্ধ পার্লার। তাই বাড়িতেই সাধ্য মত নিজেদের সাজিয়ে নিচ্ছেন তারকারা। কয়েকদিন আগেই অনুষ্কা বিরাটের চুল কেটে দিয়েছিলেন। সেই ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এবার পত্রলেখার জন্য রাজকুমার হাতে তুলে নিলেন কাঁচি। কেটে দিলেন প্রেমিকার চুল। সেই ভিডিও শেয়ার করলেন রাজকুমার। মুহূর্তে তা ছড়িয়ে পড়ল ভক্ত মহলে। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা