সাসপেন্ড করা হল কঙ্গনার টুইটার মুহূর্তে পোস্ট করলেন ফারহা করোনা নিয়ে বেফাঁস মন্তব্যে সমস্যার মুখে রঙ্গোলি ভিডিও পোস্ট করতেই অ্যাকাউন্ট করা হল ব্লক

একাধিকবার বিতর্কিত মন্তব্য করে বিপাকেপড়েছেন কঙ্গনা রানওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল। তবে এবার কোপে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা। করোনা নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল সোশ্যাল মিডিয়া। শেয়ার করা যাবে না কোনও মিম, করা যাবে না কোনও বেফাঁস মন্তব্য। এমনই পরিস্থিতিতে এক নির্দিষ্ট কমিউনিটির কথা উল্লেখ করে বিতর্কের ঝড় তুলেছিলেন রঙ্গোলি। সেই পোস্ট ঘিরেই এবার টুইটার সাসপেন্ড করল রঙ্গোলিকে।

আরও পড়ুনঃ 'প্রশাসনের আইন অমান্য করলেই সেনা নামাতে হবে ', কড়া ভাষায় হুমকি সলমনের

এর কয়েকমুহূর্তে পরই নেট দুনিয়ায় সরব হন ফারহা খান। তিনি জানান, এটা খুব ভালো সিদ্ধান্ত। তিনি যেভাবে মন্তব্য করছিলেন তা মোটেই সমর্থন করা যায় না। এবং তিনিও যে অভিযোগ জানিয়েছিলেন, তাঁর পোস্টে মিলল স্পষ্ট ইঙ্গিত। 
Scroll to load tweet…


ঘটনার সূত্রপাৎ ১৪ এপ্রিল। এদিন, লকডাউন বাড়িয়ে করা হয়েছিল ৩ মে পর্যন্ত। প্রয়োজন হলে তারপরও বাড়তে পারে এই লকডাউন। এমন সময় বাড়ি থেকে বেড়িয়ে জমায়েতে যাওয়া মানেই মৃত্যু ডেকে আনা। বজায় রাখতে হবে সামাজিক দুরত্ব। এমন পরিস্থিতিতে বান্দ্রাতে জমায়েত হয়েছিলেন বহু শ্রমিক। ভেবেছিলেন লক ডাউন উঠে গেলেই তাঁরা বাড়ি ফিরবেন। কিন্তু লক ডাউন না ওঠায় তাঁরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়া। পরিস্থিতির কড়া সমালোচনাও করে অনেকে। আবার পরিযায়ী শ্রমিকের কথা মাথায় রেখেও অনেকে নেট দুনিয়ায় সরব হয়েছিলেন। তবে রঙ্গোলি চান্দেল সেই ভিডিও শেয়ার করে লিখলেন- মোদীজী যাঁরা মরতে চায়, তাঁদের মরতে দিন। কিন্তু তাঁদের ভাইরাস ছড়াতে দেবেন না। প্রকাশ্যে অনুরোধ করলেন রঙ্গোলি। রঙ্গোলির এই বিস্ফোরক মন্তব্য ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা