আবারও হাসপাতালে ঋষি কাপুর হাসপাতাল থেকে ফিরতকেই বিপত্তি এখন সুস্থ আছেন ঋষি কাপুর ডাক্তারের কড়া নজরদারীতে রাখা হয়েছে তাঁকে

৩ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন ঋষি কাপুর। বাড়িতে বিয়ের উৎসব। তারই মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। দিল্লিতে ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। অসুস্থতার কারণ নিজেই জানিয়েছিলেন ঋষি কাপুর। রক্তে শ্বেতকণিকার পরিমাণ কমে যাওয়ার ফলেই দূষণে সংক্রমক হয়েছিলেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ স্টান্ট করতে গিয়ে মাথায় বন্দুক, জন্মদিনের আগেই আহত নোরা

দুদিন ডাক্তারি পরামর্শে হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। সেখান থেকে ফিরেই পরিবারে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা। অমন জৈনের বিয়ে উপলক্ষ্যে কাপুর পরিবারে ছিল উৎসবের মেজাজ। রিসেপশনের পার্টিতে যোগ দেওয়ার পরই আবারও অসুস্থ হয়ে পরেন ঋষি কাপুর। বাড়ি ফেরার পর থেকেই শুরু হয় শ্বাসকষ্ট। তড়িঘড়ি আবারও তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। 

বুধবার রাত থেকেই বাড়তে থাকা শ্বাসকষ্টের জেরে ইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেই এখন ভর্তি রয়েছেন অভিনেতা। পরিবারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। টানা ১৮ দিন ধরে দিল্লিতে থাকার ফলে শরীরে ভাঙন ধরে তাঁর। দূষণের মাত্রা অতিরিক্ত থাকার ফলেই তা প্রভাব ফেলছে অভিনেতার শরীরে। চলছে চিকিৎসা, তবে চিন্তার কোনও কারণ নেই বলেও জানান হয় ডাক্তারের পক্ষ থেকে।