ক্যাটরিনার সঙ্গে একই ফ্রেমে ঋতাভরী নতুন বিজ্ঞাপনের শ্যুটিং-এ নয়া লুকে অভিনেত্রী বলিউড তারকাদের তালিকাতে সামিল এখন তিনিও মুহূর্তে ছড়িয়ে পড়ল ভিডিও

টলিউড থেকে বলিউডে পাড়ি দিয়েছেন ঋতাভরী বেশ কয়েকদিন আগেই। অভিনয়ের মাধ্যমে প্রশংসাও কুড়িয়েছেন তিনি অনেক। বাংলা ধারাবাহিকে অভিনয় করার পর থেকেই সকলের নজরে কেন্দ্রে এসেছিলেন ঋতাভরী চক্রবর্তী। কয়েকদিনের মধ্যেই ডাক পড়ে বলিউড থেকে। সেখানে কল্কির সঙ্গে নেকেড নামক শ্রট ফিল্মে অভিনয় করেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ঋতাভরীর শর্ট ফিল্ম হিট করার পর থেকেই ভক্তদের নজর ছিলে, কবে বলিউডে পাকাপাকিভাবে পাড়ি দেবেন ঋতাভরী! সেই বিষয় এখনও কোনও খবর না এলেও ইতিমধ্যেই প্রথম সারির তারকাদের নজর কেড়েছেন অভিনেত্রী। এবার ক্যাটরিনার সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন ঋতাভরী। সম্প্রতি একটি বিজ্ঞাপনের শ্যুটিং-এর কাজে জুটি বাঁধলেন দুই তারকা। 

View post on Instagram

ক্যাটরিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন ঋতাভরী অভিজ্ঞতার কথাও। কল্যাণ জুয়েলার্সের হয়ে এই বিজ্ঞাপনের শ্যুটিং-এ এবার নাম এল ঋতাভরীরও। এর আগে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ছিলেন কল্যাণ জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসডর। এবার সেই তালিকাতে নাম লেখালেন ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ঋতাভরী সেই ভিডিও।