রোম্যান্টিক মুডে নিক-প্রিয়াঙ্কা ইতালিতে ঘুরতে গিয়ে একের পর ছবি শেয়ার নাচের ভিডিওতে রোম্যান্সে মত্ত জুটি জল্পনা এড়িয়েই প্রকাশ্যে জানান দিচ্ছে তাদের ছবি, ভালোই আছেন এই জুটি

বেশ কয়েকদিন ধরের সোশ্যাল মিডিয়ায় একের পর ছবি শেয়ার করে সকলের নজর কাড়ছেন নিক-প্রিয়াঙ্কা জুটি। বর্তমানে ইতালিতে ছুটি কাটাচ্ছেন এই জুটি। নিকের বোনের বিয়ের পর ঝারা হাত পা এখন তাদের। ফলেই নিজেদের মতন করে সাজিয়ে নিলেন হলিডে ট্রিপ। সেখান থেকেই সুইমিং পুলের ছবি শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা। সেই ছবি শেয়ার করার পরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সাদা পোশাকে হট প্রিয়াঙ্কা, ছবি তুলেছিলেন নিক। ছবির পর এবার ভাইরাল হল ভিডিও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ শ্রীদেবী মৃত্যুরহস্যে নয়া মোড়, স্বাভাবিক না খুন! প্রকাশ্যে ফরেন্সিক রিপোর্টের তথ্য

View post on Instagram

আকাশের নিচে পরন্ত আলোয় রোম্যান্সে মগ্ন নিক প্রিয়াঙ্কা। হালকা গানের সঙ্গে ফুরফুরে মেজাজে প্রিয়াঙ্কা চোপড়া। নিকের সঙ্গে নেচে নিলেন খানিকটা। দুর-দূরান্তের শূণ্যতার মাঝে কেবলই তারা দুজন। ভিডিওটিতে সেই দৃশ্যেই মুগ্ধ ভক্তরা। ওয়ান পিসে প্রিয়াঙ্কার কোমড় ধরে নিকের নাচ, পরিশেষে প্রিয়াঙ্কার কপালে নিকের চুম্বন, আবারও যেন প্রকাশ্যেই প্রমাণ করে দিল তাদের সম্পর্কের গভীরতা কতটা।

View post on Instagram

ভালোই আছেন এই জুটি। ফলেই মাঝে ওঠা জল্পনার অবশান ঘটল। কিছু দিন আগেই এক সংবাদ মাধ্যমে উঠে এসেছিল প্রিয়াঙ্কাকে নিয়ে নিক ভালো নেই। সমস্যা দেখা দিচ্ছে নিকের বাড়িতে। কিন্তু এই মন্তব্য প্রকাশ্যে উঠে আসার পরই যেন একটু বেশিই ভক্তদের সঙ্গে নিজেদের সম্পর্কের রসায়ন ভাগ করে নিচ্ছেন ইদানীং এই জুটি।