মুক্তি পেল ধর্মযুদ্ধের নতুন গান রবিবার গান শোনার অনুরোধ রাজের জানালেন প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকবেন তিনি মুহূর্তে ছড়িয়ে পড়ল এই ভিডিও

রবিবার অবসরে ভক্তদের হাতে সময় থাকবে বেশ কিছুটা। তাই এদিন সময় নষ্ট না করেই সাত সকালে সোশ্যাল মিডিয়ায় হাজির হন পরিচালক রাজ চক্রবর্তী। বর্তমানে তিনি একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত। তবে সম্প্রতি মুক্তির অপেক্ষায় রয়েছে ধর্মযুদ্ধ ছবি। সেই ছবির ট্রেলার ও একটি গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ রহস্যময় ভালোবাসার গল্প, লাভ আজ কাল পরশু-র ট্রেলার জুড়ে টানটান উত্তেজনা

শনিবার প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় গান। সেখানেই দেখা গেল নয়া লুকে পার্ণ মিত্রকে। এক নিপাট সম্পর্কের গল্প। গানে গানে সম্পর্কের খুব যত্নে বুনলেন পরিচালক। সেই গানটিই এবার রবিবার দর্শকদের দেখে নিতে অনুরোধ জানালেন রাজ চক্রবর্তী। শুধু গানটি শোনা কিংবা দেখার অনুমতি নয়, পাশাপাশি গানটি কেমন লেগেছে সেই কথাও জানাতে হবে তাঁকে। 

ভক্তদের প্রতিক্রিয়ার অপেক্ষাতেই রয়েছেন তিনি সারাদিন। এমন কী বিকেলেও সম্ভব হলে তিনি আসতে পারেন লাইফে। আরও একবার মনে করিয়ে দেবেন গানটির কথা। এই গান শোনার কথা তাঁর ভাগ্নি ও মাও বলেন। পাশাপাশি পরিচালকের মা আরও বলেন- দুষ্ট খুব ভালো কাজ করে। লাইভেই মাকে জড়িয়ে ধরে আদর করেন রাজ। এই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।