বড় পর্দায় মধুমিতা বিপরীতে অর্জুন চক্রবর্তী মুক্তি পেল ছবি গান প্রতিটি ফ্রেমে সাহসী মধুমিতা

ছোটপর্দায় মধুমিতা সরকার এক পরিচিত মুখ। বিভিন্ন ধারাবাহিকের মধ্যে দিয়েই তিনি আজ ড্রয়িং রুমের এক জনপ্রিয় তারকা। তবে এবার আর ধারাবাহিক নয়। টলিপাড়ায় হাতেখড়ি হতে চলেছে মধুমিতার। সম্প্রতি এক ছবির প্রস্তাব পেয়ে তা গ্রহণ করেছিলেন অভিনেত্রী। বিপরীতে থাকবেন অর্জুন চক্রবর্তী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ চুম্বন থেকে শয্যাদৃশ্য নয়া অবতারে ধরা দিলেন এই অভিনেত্রী, চিনে নিন তাকে

ছবির নাম লাভ আজ কাল পরশু। বর্তমানে বি-টাইনের অন্যতম আগামী ছবি লাভ আজ কাল ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এবার সেই নামের পথে হেঁটেই পরিচালক প্রতীম ডি গুপ্ত নিয়ে আসতে চলেছেন তাঁর পরবর্তি ছবি লাভ আজ কাল পরশু। সেই ছবিতেই এবার নয়া ভূমিকাতে দেখা যাবে অভিনেত্রী মধুমিতা সরকারকে। মুক্তি পেল ছবির গান শুনে নে। 

চরিত্রের চাহিদাতে কতটা সাহসী হতে পারেন মধুমিতা তা এবার প্রমাণ করলেন অভিনেত্রী। অভিনয়টা যে তাঁর মধ্যে রয়েছে, তা আর নতু করে বলার অপেক্ষা রাখে না। বড় পর্দায় এই তাঁর প্রথম কাজ। ফলে নিজের সেরা টুকু নিংড়ে দিলেন মধুমিতা সরকার। প্রতিটি ফ্রেমেই যেন তিনি সাহসিকতার পরিচয় দিলেন। গানের দৃশ্যে ধরা দিল এক নিপাট প্রেমের গল্প। যেখানে দেখা যায় অন্তর্বাস পরে বিছানাতে বসে মধুমিতা, সামনে বসে গান শোনাচ্ছেন অর্জুন কাপুর। রোম্যান্টিক এই গানে নজর কাড়লেন মধুমিতা।