মুক কালা মোকাবোলায় এবার কাঁপল ডান্স ফ্লোর অনবদ্য ডান্সে নজর কাড়ল তারকারা স্ট্রিট ডান্সার থ্রিডি-কে নিয়ে উত্তেজনা তুঙ্গে  মুক্তি পেল ছবির গান

একবছর ধরে দর্শকদের প্রতিক্ষাতে রাখার পর এবার একে একে আত্মপ্রকাশ করছে স্ট্রিট ডান্সার থ্রিডি ছবির প্রথম লুক থেকে শুরু করে ট্রেলার-পোস্টার। প্রতিটি ধাপেই যেন এই ছবি দর্শকদের কাছে আরও এক পা এগিয়ে গেল। ছবির টিজার মুক্তির পরই স্ট্রিটডান্সার থ্রিডি-র গল্প নিয়ে একাধিক জল্পনা শোনা যায়। তবে ট্রেলারে আশা অনুরুপ মেলেনি ডান্স। একপ্রকার হতাশই হয়েছিলেন দর্শকেরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ বছরের শেষে কোন সুপারস্টাররা পেল সুপারহিটের তকমা, দেখে নিন সেরা ৫

এবার সেই খামতি পুরণ করলেন বরুণ ধাওয়ান ও প্রভুদেবার যুগলবন্দি। মুক কালা মোকাবোলা গানের সঙ্গে আরও একবার প্রভুদেবা। প্রতিটি বিটেই নজর কাড়লেন দুই অভিনেতা। তবে গোটা গান জুড়ে প্রভুদেবাই সেরা। এক একটি ধাপে যেন নয়া লুকে ধরা দিলেন তিনি। ছবির পরিচালক রেমো ডিসুজা প্রথমেই জানিয়ে ছিলেন নাচ নিয়ে এত বড় প্রজেক্ট এর আগে বলিউডে হয়নি, এবার তেমনটাই প্রমাণ করল ছবি এই গান। 

গানের কয়েকটি অংশে শ্রদ্ধাকে দেখা গেলেও স্টেজ জুড়ে ছিলেন কেবলই প্রভুদেবা। যেমন কোরিওগ্রাফি, তেমই নাচের উপস্থাপনা, কস্টিউম থেকে শুরু করে সেট, সব মিলিয়ে এই গানেই বাজিমাত ছবি। শনিবারই প্রকাশ্যে এই গান। ছবিতে অভিনয়ে থাকছে বরুণ ধাওয়ান, প্রভুদেবা, শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহিকে।