বিজয়ায় ঢাকের তালে মাতলেন টলি-অভিনেত্রীরা নতুন লুকে নজর কাড়লেন শ্রাবন্তী-শুভশ্রী নাচের মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন শ্রাবন্তী মুহুর্তে ভাইরাল হল সেই ভিডিও

বিয়ের পর প্রথম পুজো ভালোই কাটালেন শ্রাবন্তী। রোশনের সঙ্গে প্রথম দিন থেকেই চুটিয়ে ঠাকুরও দেখলেন তিনি। এরই মাঝে একাধিক পোস্ট, আর ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা বাদ পড়ল না কিছুই তাঁর তালিকা থেকে। নিত্য নতুন লুকে ধরাও দিলেন তিনি। তবে এবার পুজোটা খানিকটা ভিন্ন স্বাদেই কাটালেন অভিনেত্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

View post on Instagram

দশমীর দিন সিঁদুর মেখে শাড়ি পরেই যথা সময় মণ্ডপে হাজির হয়েছিলেন তিনি। তবে কেবল তিনিই নন, এই একই প্রাঙ্গণে এদিন হাজির হয়েছিলেন রাজ-শুভশ্রীও। পরনে ছিল সাদা শাড়ি। সিঁদুর খেলার পর বিজয়ার নাচে পা মেলালেন দুই তারকাই। ঢাকের তালে কোমড় দুলিয়ে মাতিয়ে তুললেন পুজো মণ্ডপ। সঙ্গে পা মেলালেন আরও অনেকেই। 

সেই মুহুর্তের ছবিই ক্যামেরা বন্দি করলেন অনেকে। সেই ভিডিও এবার সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিলেন শ্রাবন্তী। সেখানেই দেখা মিলল শুভশ্রীর। বড় পর্দায় নয়, এবার শুভশ্রী বাস্তবেই বিজয়াতে ঢাকের তালে কোমড় দুলিয়ে সকলের মন জয় করে নিলেন। কেবল নাচই নয়, পোজ দিয়ে একাধিক ছবি তুললেন দুই তারকা। উপস্থিত ছিলেন নুসরতও।