হৃত্বিকের সঙ্গে ডান্স ফ্লোর কাঁপিয়েছিলেন অভিনেত্রীএবার ওয়েডিং জংশনে সকলের নজর কাড়লেন তিনি লাল পোশাকে র‍্যাম্পে হাজির বাণীনয়া লুকে ধরা দিলেন অভিনেত্রী

পেয়ার কা পঞ্চনামা ছবির সিক্যুয়েলে সর্বাধিক নজর কেড়েছিলেন অভিনেত্রী বাণী কাপুর। সেই থেকে বিটাউনে তৈরি হয়েছিল তাঁর এক বিশেষ পরিচিতি। তবে ক্ষণিকের জন্য হলেও ওয়ার ছবিতে তাঁর উপস্থিতিতেই হয় কেল্লা ফতে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সম্প্রতি মুক্তি প্রাপ্ত বিগবাজেটের ছবি ওয়ার-এ হৃত্বিকের বিপরীতে অভিনয় করতে দেখা যায় বানীকে। ছবিতে তাঁর অংশ ছিল সামান্য, কিন্তু তাতেই নিজের ছাপ রেখে যায় বানী। পর্দায় উপস্থিতি, অভিনয়ের কামাল তো এর আগেই দেখিয়েছে বাণী, কিন্তু এবার তিনি সকলের নজর কাড়লেন র‍্যাম্পে হেঁটে। 

View post on Instagram

সম্প্রতি দ্য ওয়েডিং জংশনের হয়ে ফ্যাশন শো-এর শোস্টপার হওয়ার প্রস্তাব পান তিনি। বাণীর কনফিডেন্স এর আগেও নজরে এসেছে দর্শকদের। কিন্তু এবার তিনি উষ্ণতা ছড়ালেন র‍্যাম্পে। লাল পোশাকে অনবদ্য লুকে ধরা দিলেন তিনি। সঙ্গে এও স্পষ্ট হয়ে গেল বাণী কতটা সাবলীল র‍্যাম্প ওয়াকে। সকলের নজরের কেন্দ্রে থেকেই হাজির হলেন তিনি। মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিও।