MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • রাজবেশে 'মথুরবাবু', বালিকা বধূ দেবলীনার হাতেই মাছের মুড়োতে কামড় বসালেন গৌরব

রাজবেশে 'মথুরবাবু', বালিকা বধূ দেবলীনার হাতেই মাছের মুড়োতে কামড় বসালেন গৌরব

 অপেক্ষার অবসান। অবশেষে চার হাত এক হলো।  দীর্ঘ তিন বছরের প্রেম পূর্ণতা পেল । করোনা আবহের মধ্যেই গতকালই টলিউডে বহু প্রতীক্ষিত বিয়ের আসরও বসেছে ঘনিষ্ঠ লোকজনের উপস্থিতিতে।  দ্বিতীয়বার ছাদনাতলায় উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। গতকালই বৈদিক রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েছেন গৌরব-দেবলীনা। বিয়ে থেকে  পরবর্তী অনুষ্ঠান, রইল দেবলীনা-গৌরবের বিবাহ ডায়েরির নানা ঝলক।  

2 Min read
Author : Riya Das
| Updated : Dec 10 2020, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

গতকাল অর্থাৎ  ৯ ডিসেম্বর বৈদিক রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েছেন গৌরব-দেবলীনা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

দীর্ঘ তিন বছরের প্রেম পূর্ণতা পেল অবশেষে। করোনা আবহের মধ্যে বিয়ে সাড়লেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়।
 

311

বাঙালি মতে বিয়ের নানা অনুষ্ঠানের মধ্যে মাছের মুড়ো খাওয়ানো হল অন্যতম। আর সেই নিয়ম মেনেই বিয়ের পর নববধূ দেবলীনার হাতেই মাছের মুড়োতে কামড় বসালেন গৌরব।

411

রাজবেশে মথুরবাবু। পরণে  সাদা ধুতি-পাঞ্জাবি বাঙালির ট্র্যাডিশনাল লুকেই নজর কাড়লেন গৌরব।

511

অন্যদিকে বিয়ের দিন লাল বেনারসি, সোনার গয়নাতেই সকলের নজর কেড়েছেন রাঙা বউ দেবলীনা কুমার।

611

 বালিগঞ্জের চৌধুরী হাউসে বসেছিল এই গ্র্যান্ড বিয়ের আসর। বিয়ের অনুষ্ঠানের দিন একদম ঘরোয়া ভাবেই সব রীতি মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই জুটি। বিয়ের আসরে পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।

711

বিয়ের অনুষ্ঠানে আলোর রোশনাই, সানাইয়ের সুরে মিলেমিশে একাকার হল দুই মন। মালাবদল সারছেন গৌরব-দেবলীনা।

811


সব নিয়ম নীতি পালন হলেও হয়নি কন্যা সম্প্রদান। অনেকেরই মনে হতে পারে কেন,আসলে পাত্রী  দেবলীনা নিজেই চাননি এই কন্যাদান।

911

লকডাউনের সময় থেকেই গৌরব ও দেবলীনার বিয়ের খবরে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। এবার পাকাপাকি ভাবেই শিলমোহর পড়ল। তবে করোনার আবহে আয়োজনে রাশ টানতে হয়েছিল। তাই সামান্য অতিথির মধ্যেও ঘটা করেই অনুষ্ঠিত হল বিবাহপর্ব।

1011

অতিথি সংখ্যা সীমিত থাকলেও টলিপাড়ার বেশ কয়েকজনের উপস্থিতি চোখে পড়েছে হাই-প্রোফাইল বিয়ের আসরে।

1111


বিয়ের আসরে নবদম্পত্তিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন  অনীক ধর। ছোট্ট মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে নবদম্পত্তির সঙ্গে ছবিতে পোজ দিয়েছেন অনীক। ইতিমধ্যেই নতুন কনে পৌঁছে গেছেন ভবানীপুরের ঐতিহ্যবাহী চট্টোপাধ্যায় বাড়িতে। ভক্তরা সকলেই নবদম্পত্তিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
টলিউড শোকের ছায়া, অস্বাভাবিক মৃত্যু সহকারী পরিচালক দীপঙ্কর সরকারের
Recommended image2
Viral Post: টাকা নিয়েই অলি পাব ইস্যু? বিতর্ক বাড়তেই বিশেষ পোস্ট সায়কের
Recommended image3
ক্যান্সার কেড়ে নিল প্রাণ, চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়
Recommended image4
KIFF 2026: 'বন্দে মাতরম'-র ১৫০ বছর পূর্তি, বিশেষ আয়োজন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
Recommended image5
Modi birthday: মোদীর জন্মদিনে প্রদীপ জ্বালানোর অনুরোধে ক্ষিপ্ত শ্রীলেখা, কী লিখলেন সোশ্যাল মিডিয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved