MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • ৬ মাসের গর্ভের সন্তানকে নিয়েই জোরকদমে চলছে শ্যুটিং, অন্তঃসত্ত্বা নুসরতকে বিশেষ বার্তা যশের

৬ মাসের গর্ভের সন্তানকে নিয়েই জোরকদমে চলছে শ্যুটিং, অন্তঃসত্ত্বা নুসরতকে বিশেষ বার্তা যশের

গর্ভাবস্থার মধ্যেই ফের শ্যুটিং ফ্লোরে ফিরেছেন নুসরত জাহান। একের পর এক ফটোশ্যুটে নিজেকে উজার করে দিচ্ছেন অন্তঃসত্ত্বা নুসরত। বর্তমানে ৬ মাসের সন্তানসম্ভবা। সম্ভবত সেপ্টেম্বরেই আসতে চলছে তার সন্তান। আর এর মধ্যেই কখনও গর্ভের সন্তানকে নিয়ে জলকেলিতে মত্ত, কখনও আবার ফোটোশ্যুট, একের পর এক নয়া চমক দিচ্ছে সাংসদ অভিনেত্রী।  নেটদুনিয়ার সেনসেশন অন্তঃসত্ত্বা নুসরত জাহানের উদ্দেশ্যে এবার বিশেষ বার্তা দিলেন রিউমার্ড প্রেমিক যশ।

2 Min read
Author : Riya Das
| Updated : Jun 26 2021, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113

একটু একটু করে গর্ভে বাড়ছে সন্তান। চোখে মুখে ফুটে উঠেছে মাতৃত্বের আভা। এবার বেবিবাম্প নিয়ে শ্যুটিং সেটে  নুসরত জাহান।

213

৬ মাসের গর্ভাবস্থার মধ্যেই ফের শ্যুটিং ফ্লোরে ফিরলেন নুসরত জাহান।  ইতিমধ্যেই নুসরতের শ্যুটের ছবিই এখন নেটদুনিয়ার হটকেক।  

313

কখনও গর্ভের সন্তানকে নিয়ে জলকেলিতে মত্ত, কখনও আবার ফোটোশ্যুট, একের পর এক নয়া চমক দিচ্ছে সাংসদ অভিনেত্রী।  

413

প্রতিটি বিষয়েই তিনি যে কতটা সাহসী ফের আবারও তা প্রমাণ করে দিলেন সাংসদ অভিনেত্রী। তার সাহসিকতা দেখে সমালোচকদের চোখ কপালে উঠলেও তাকে কুর্নিশ জানায় টলিউড।

513

বর্তমানে প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন নুসরত। গর্ভের সন্তানকে নিয়েই একের পর এক সাহসী ফোটোশ্যুটে নজর কেড়েছেন টলিপাড়ার সাহসী কন্যা।  

613

নীল রঙের কাফতান ও চুলে ফুল গুঁজেই ইনস্টা-তে নতুন ছবি পোস্ট করেছেন নুসরত। ক্যাপশনে লেখা, 'শ্যুট টাইম ব্লসম অ্যান্ড ব্লুম'।

713

এবার নেটদুনিয়ার সেনসেশন অন্তঃসত্ত্বা নুসরত জাহানের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন রিউমার্ড প্রেমিক যশ।

813

নিজের একটি ছবি শেয়ার করে যশ লিখেছেন, 'হোয়েনএভার ইউ স্ট্যান্ড, বি দ্য সোল অফ দ্যাট প্লেস'। কারোর নাম না নিয়ে বিখ্যাত কবি রুমির এই লাইন শেয়ার করেছেন যশ।

913

অন্যদিকে রূপকথার বিয়েকে সহবাসের তকমা দিয়ে পুরো সমীকরণটাই এক মুহূর্তে বদলে দিয়েছেন নুসরত। 

1013

তারপর তো রয়েছেই একাধিক সম্পর্ক-লিভ-ইন - বিবাহবিচ্ছেদ-যশের সঙ্গে নয়া সম্পর্ক। আসলে তার জীবনটাই এখন টলিপাড়ার ওপেন সিক্রেট।
 

1113

 প্রায় ৬ মাস ধরে আমরা আলাদা  রয়েছেন নিখিল ও নুসরত। নুসরতের গর্ভের সন্তানকে নিজের সন্তান বলে মানতে নারাজ নিখিল, সেকথা সংবাদমাধ্যমকে সটান জানিয়েও দিয়েছেন নুসরতের স্বামী নিখিল জৈন। 

1213

নিখিলের কথা প্রকাশ্যে আসতেই নেটিজেনরা অনেকেই নুসরতের মা হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাহলে নুসরতের গর্ভের সন্তানের বাবা কে? এই নিয়ে এখন তর্জা চলছে। যদি পিতৃপরিচয় নিয়ে মুখে কুলুপ এটেছেন নুসরত।

1313

সূত্র থেকে জানা গেছে আগামী সেপ্টেম্বরেই নাকি আসতে চলেছে নুসরতের গর্ভের সন্তান। গোটা টলিপাড়া উত্তাল এই খবরে। কবে আসবে সেই দিন, তার অপেক্ষায় দিন গুনছে  অনুরাগীরা।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Recommended image2
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
Recommended image3
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীক অধিকারী
Recommended image4
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image5
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved