MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ড থেকে নিখিলের সঙ্গে মন কষাকষি, কাদের খানের সঙ্গে কীভাবে ব্রেকআপ হয়েছিল নুসরতের

পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ড থেকে নিখিলের সঙ্গে মন কষাকষি, কাদের খানের সঙ্গে কীভাবে ব্রেকআপ হয়েছিল নুসরতের

নুসরত জাহান ও নিখিল জৈনের প্রেমকাহিনী অবশেষে আর সফলতার মুখ দেখল না। বৈবাহিক জীবনে ত্রিকোণ প্রেম ঢুকে গিয়েছে বলেই জানা যাচ্ছে। কানাঘুষো আসছে, যশ দাশগুপ্তের কারণেই বিয়ে ভাঙছে নুসরত ও নিখিলের। ইতিমধ্যেই একে অপরকে ইনস্টাগ্রামে আনফোলো করে দিয়েছেন সেলেব দম্পতি। অন্যদিকে রাজস্থানে চুপিসারে যশের সঙ্গে ভ্রমণে গিয়েছিলেন নুসরত। সব মিলিয়ে সাংসদ তথা অভিনেত্রীর জীবন এখন বিতর্কে ঘেরা। 

2 Min read
Author : Adrika Das
| Updated : Jan 10 2021, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

বিতর্ক যেন সর্বদাই তাড়া করে বেড়ায় নুসরতকে। এর আগেও পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত কাদের খানের প্রেমিকা থাকাকালীন বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন নুসরত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

তাঁর বিরুদ্ধে এও অভিযোগ এসেছিল, তিনি নাকি কাদেরকে আন্ডারগ্রাউন্ড থাকতে সাহায্য করেছিলেন। পুলিশি তদন্ত চলাকালীন নুসরত লুকিয়ে যোগাযোগও রাখতেন কাদেরের সঙ্গে। 

312

যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছিলেন নুসরত। মিথ্যে রটানো হচ্ছে তাঁর বিরুদ্ধে, জানিয়েছিলেন তিনি। প্রত্যেক সাক্ষাৎকারেই বলেছিলেন কাদেরর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। 

412

আইনি বিপাকে ক্রমশ জড়িয়ে যাওয়ার ভয় অবশ্য তাঁর ছিল। ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন নুসরত। পরবর্তীকালে কাদের ধরা পড়ে পুলিশের কাছে। 

512

কাদেরের সঙ্গে নুসরতের আলাপ হয়েছিল ভবানীপুর কলেজে গ্র্যাজুয়েশনের সময়। সেখান থেকেই কাদেরের হাত ধরেই টলিউডে পদার্পণ তাঁর। 

612

যদিও টলিউডে সেই সময় তেমন জনপ্রিয়তা লাভ করেননি নুসরত। কাদের খানের পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডই তাঁকে সংবাদ শিরোনামে উঠে আসে। কাদেরের সঙ্গে এই তিক্ততার মধ্যেই শেষ হয় সম্পর্ক। 

712

এই বিতর্কের পর নুসরত প্রায় টলিউড থেকে বিদায় নিয়ে ফেলেছিলেন। নুসরতের অভিযোগ ছিল, তাঁকে নাকি ইন্ডাস্ট্রি একঘরে করে দিয়েছিল। 

812

কয়েক বছর পর হঠাৎই কামব্যাক করেন তিনি। তারপর অবশ্য পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড এবং কাদের খানের অধ্যায় জীবন থেকে পুরোপুরি মুছে ফেলেন। 

912

বহু বছর পর টলিউডে নাম কেনার পর নিখিলের সঙ্গে প্রেমালাপ শুরু হয় তাঁর। তবুও বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ল না। হ্যাপি কাপল হিসেবে নুসরত ও নিখিলকে চিহ্নিত করা হত এতদিন। 

1012

সেই সুখী পরিবারই যে গত বছর দিপাবলীর পর এভাবে আলাদা হয়ে যাবে তা ভাবা যায়নি। সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে ছবি, ভিডিও পোস্ট করা বন্ধ করে দিয়েছেন তাঁরা। 

1112

উল্টে নুসরতকে পরোক্ষভাবে তোপে দাগছেন নিখিল। নুসরতের রিউমার্ড প্লাস্টিক সার্জারি নিয়েও পোস্টে নানা কথা লিখেছেন নিখিল। 

1212

তাঁদের সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা এখন তুঙ্গে। কেউ অবশ্য সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ। নুসরতের কথায় তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে চান না। 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahanayak Uttam Kumar: নায়িকাদের চোখে কেমন ছিলেন উত্তমকুমার? মহানায়কের জন্মশতবর্ষে রাজ্যজুড়ে একগুচ্ছ কর্মসূচি
Recommended image2
ইঞ্জেকশন ছাড়াই কমেছে ১৮ কেজি, জেনে নিন কী ডায়েট মেনে ওজন কমালেন গায়িকা জোজো
Recommended image3
বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, মহানায়কের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার
Recommended image4
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক, তোলা হল আদালতে
Recommended image5
১৫ লক্ষ টাকার প্রতারণা, সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করল বালুরঘাট আদালত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved