MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • 'দাদার কীর্তি' থেকে ভুবনেশ্বরের জেল, তাপসের জীবন যেন সিনেমার মতোই

'দাদার কীর্তি' থেকে ভুবনেশ্বরের জেল, তাপসের জীবন যেন সিনেমার মতোই

প্রয়াত অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পাল। বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেতা মঙ্গলবার ভোরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। মুম্বই বিমানবন্দরে বুকে ব্যথা অনুভব করেন। তাকে জুহুর হলিক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর ৩:৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন সাংসদের। ১৯৮৪তে হীরেন নাগের ছবিতে তাঁর বিপরীতে নায়িকা ছিলেন মাধুরী দীক্ষিত। রাখি গুলজারের সঙ্গেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।কলকাতায় তরুণ মজুমদারের ডাকে মুম্বই থেকে কলকাতা ফিরে এসে দেবশ্রী রায়ের সঙ্গে অভিনয় করেন 'ভালবাসা ভালবাসা' ছবিতে। ১৯৮৫-তে এই ছবি বক্স অফিসে বিপুল সাফল্য এনে দেয়।

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Feb 18 2020, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
প্রয়াত অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পাল। বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেতা মঙ্গলবার ভোরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
১৯৮৪তে হীরেন নাগের ছবিতে তাঁর বিপরীতে নায়িকা ছিলেন মাধুরী দীক্ষিত। রাখি গুলজারের সঙ্গেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু তাপস পাল পুরোপুরি বাংলার অভিনেতা।
310
কলকাতায় তরুণ মজুমদারের ডাকে মুম্বই থেকে কলকাতা ফিরে এসে দেবশ্রী রায়ের সঙ্গে অভিনয় করেন 'ভালবাসা ভালবাসা' ছবিতে। ১৯৮৫-তে এই ছবি বক্স অফিসে বিপুল সাফল্য এনে দেয়।
410
বাংলা ছবিতে তৈরি হয় দেবশ্রী-তাপস জুটি। একে একে বাড়তে থাকে ছবির তালিকা। 'অর্পণ', 'সুরের সাথী', 'সুরের আকাশে', 'নয়নমণি', 'চোখের আলোয়', 'তবু মনে রেখো'।
510
২০১৬ সালের শেষদিকে রোজভ্যালি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগও ওঠে তাপস পালের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতারও করে সিবিআই। দীর্ঘদিন জেলে থাকার পর তিনি জামিন পান।
610
২০০১ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে সক্রিয় রাজনীতিতে পা রাখেন তিনি। ২০০৯ সালে মোড় ঘুরে যায় তাপস পালের অভিনেতা জীবনে। ওই বছর রাজ্যের শাসক দল তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর থেকে জিতে সাংসদ হন তাপস পাল।
710
তপন সিংহ থেকে অঞ্জন চৌধুরী, অরবিন্দ মুখোপাধ্যায় থেকে তরুণ মজুমদার আশি থেকে নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের প্রেম-প্রতিবাদ সমস্ত আবেগের অন্য়তম সেই অভিনেতা, তাপস পাল।
810
'গুরুদক্ষিণা', 'বলিদান', 'কড়ি দিয়ে কিনলাম'র মতো একের পর এক সুপারহিট ছবি ছিল তাঁর ঝুলিতে। একটা সময় বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে প্রসেনজিতের সঙ্গে তাঁর টক্কর ছিল।
910
'গুরুদক্ষিণা', 'বলিদান', 'কড়ি দিয়ে কিনলাম'র মতো একের পর এক সুপারহিট ছবি ছিল তাঁর ঝুলিতে। একটা সময় বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে প্রসেনজিতের সঙ্গে তাঁর কড়া টক্কর ছিল।
1010
শেষ পর্যন্ত অভিনয়ের চেনা জগতেও ফিরতে চেয়েছিলেন তাপস পাল। কিন্তু অসুস্থতা তাঁকে সরিয়ে নিয়ে গেল চিরকালের মত।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Anik Dutta News: "মানসিকভাবে খুন করা হল মানুষটাকে" চিত্র পরিচালক মৃত্যু প্রসঙ্গে গর্জে উঠলেন জীতু কামাল
Recommended image2
Soumitrisha Kundu: শৈশবের আতঙ্ক কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না সৌমিতৃষা? OTT-তে আসছে দুর্দান্ত সিরিজ
Recommended image3
শরীরে একাধিক আঘাতের চিহ্ন থেকে মস্তিষ্কেও অতিরিক্ত রক্তক্ষরণ, কী কী রয়েছে অনীক দত্তের ময়নাতদন্ত রিপোর্টে?
Recommended image4
Anik Dutta Death: নন্দনে রাখা হবে অনীক দত্তের মরদেহ! শেষ যাত্রার বিবরণ দিলেন রুদ্রনীল ঘোষ
Recommended image5
Anik Dutta News: উদ্ধার প্রয়াত পরিচালক অনীক দত্তর সুইসাইড নোট! কিন্তু কেন আত্মহত্যা? তদন্তে পুলিশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved