MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • Mishmee Das : শুটিং বন্ধ করে প্রেমিককে নিয়ে কোথায় চললেন মিশমি, তবে কি অভিনয় থেকে পুরোপুরি বিরতি

Mishmee Das : শুটিং বন্ধ করে প্রেমিককে নিয়ে কোথায় চললেন মিশমি, তবে কি অভিনয় থেকে পুরোপুরি বিরতি

লাইট-ক্যামেরা অ্যাকশন থেকে নাকি দূরে সরছেন মিশমি দাস। টলিপাড়ার অন্দরে কান পাতলেই এই খবর শোনা যাচ্ছে। তবে সত্যিই কি অভিনয় ছেড়ে দিচ্ছেন মিশমি দাস। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে টলিপাড়ার অন্দরে। আচমকাই শুটিং থেকে বিরতি নিয়ে কোথায় যাচ্ছেন মিশমি, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। প্রথমসারির সংবাদমাধ্যমে এবার মুখ খুললেন মিশমি দাস।

3 Min read
Author : Riya Das
| Updated : Jan 28 2022, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

মিশমি ঠিক কতটা সাহসী তা আর বলার অপেক্ষা রাখে না।  টেলিভিশনের দর্শকদের কাছেও খুব জনপ্রিয় মিশমি দাস (Mishmee Das ) । ইতিমধ্যেই বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকদের মন জিতে নিয়েছেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদাই মুখিয়ে রয়েছেন ভক্তরা।  কিছুদিন আগেই নিজের জীবনের মনের মানুষকে প্রকাশ্যে এনেছিলেন নায়িকা (Mishmee Das)। এবার আর প্রেমিক নয়, বরং অভিনেত্রী অভিনয় ছাড়ার জল্পনা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

310


টলিপাড়ার অন্দরে কান পাতলেই মিশমি দাসের (Mishmee Das) অভিনয় ছাড়ার খবর শোনা যাচ্ছে। তবে সত্যিই কি অভিনয় ছেড়ে দিচ্ছেন মিশমি দাস। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে টলিপাড়ার অন্দরে। 

410


আচমকাই শুটিং থেকে বিরতি নিয়ে কোথায় যাচ্ছেন মিশমি, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। প্রথমসারির সংবাদমাধ্যমে এবার মুখ খুললেন মিশমি দাস (Mishmee Das)। তিনি জানিয়েছেন অভিনয় ছাড়ছি না। তবে সাময়িক বিরতি নিচ্ছি। অভিনয় ছেড়ে দিলে কী কাজ করব সেই কথা বলেছেন মিশমি ওরফে রিনি।

510


এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের খলনায়িকাকে রিনি চরিত্রটি অনেক বেশি জনপ্রিয়তা দিয়েছে মিশমিকে। আপতত এই চরিত্রে এখন আর দেখা যাবে না রিনিকে (Mishmee Das)। তবে অভিনয় কেরিয়ার ছেড়ে বেরোচ্ছেন না বলে সাফ জানিয়েছেন মিশমি দাস।
 

610

মিশমি  (Mishmee Das) প্রথমসারির সংবাদমাধ্যমকে  জানিয়েছেন, দুটো কাজ একসঙ্গে করতে করতে তিনি ক্লান্ত।  বাড়ি ফিরে শরীর এতটাই ক্লান্ত থাকত যে মনে হতো শরীরে কিছু নেই। এতটা পরিশ্রম নিতে পারছিলাম না। শরীরে ও মনে চাপ যেমন বাড়ছিল তেমনই ছাপ পড়ে গিয়েছে চোখে ও মুখে। তাই সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত।
 

710

মিশমি দাস  (Mishmee Das) বলেছেন, ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নেওয়ার জন্য এনওসি দিয়েছি। চরিত্রগুলি অন্য কাউকে দিয়ে করাতে পারেন আবার স্থগিতও রাখতে পারেন পরিচালক। তবে আপাতত সপরিবারে বাইরে চলে যাচ্ছি। 

810

মিশমি বলেছেন, নিজেকে সময় দিতে, এবং নিজের মতো করে সময় কাটাতেই এই সিদ্ধান্ত নিয়েছি। বাইরে গিয়ে  যোগাতে মন দেব। এবং  ভাল বই পড়ে , গান শুনে সময় কাটাব, যাতে নিজেকে নতুন করে তৈরি করা যায়। তারপরে মন শান্ত হলে নিজের শহরে ফিরব (Mishmee Das)  । 

910

মিশমির (Mishmee Das) প্রেমিক বিশাল ভনকে নিয়ে প্রশ্ন উঠতেই অভিনেত্রী জানিয়েছেন, ও তো সঙ্গে যাচ্ছেই। সকলে মিলেই একসঙ্গে সময় কাটাতে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। তবে বিয়ের প্রসঙ্গ উঠতেই মিশমি বলেছেন, বিয়ে তো কোনও খারাপ কাজ নয়, তবে লুকিয়ে কেন করতে যাবে, তবে এখনই বিয়ে করছি না।

1010

মিশমির মতে, কাজ করতে করতে নিজের জন্য সময়টা রাখার কথাই ভুলে গেছিলাম। এবার নিজের জন্য একটু সময় কাটাতে চাই নিজের মতো করে। এবং একটু ফ্রেশ অক্সিজেন নিয়ে কোনও সিরিজ দিয়েই কামব্যাক করতে চান টলি অভিনেত্রী  (Mishmee Das) । পরিচালক প্রযোজক এবং পরিবার সকলেই আমার সিদ্ধান্তে অনেক সহযোগিতা করেছে। আর মা তো সবসময়েই সমর্থন করে বলে জানিয়েছেন মিশমি দাস।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Laughtersane: কান-এর লাল গালিচায় ধুতি-পাঞ্জাবি! হাতে ঝোলানো ঘড়ি, বাঙালি সাজে ইতিহাস গড়লেন নিরঞ্জন
Recommended image2
Tollywood News: সায়নীর সঙ্গে কথা হয়েছে! আমি বিবাদে জড়াতে চাই না, স্পষ্ট জানালেন নবনীতা
Recommended image3
সরকার বদল হতেই সায়নী ঘোষকে খোঁচা, চরমে জীতু-সায়নীর ভার্চুয়াল বাকবিতণ্ডা
Recommended image4
টলিপাড়ায় রাজনৈতিক প্রভাব বন্ধ থেকে শিল্পীদের মর্যাদা রক্ষা, বিশেষ মন্তব্য শমীক ভট্টাচার্যের
Recommended image5
Prosenjit Chatterjee: ভোটে দেওয়া প্রতিশ্রুতি পুরণ হওয়া উচিৎ, বিজেপি সরকার নিয়ে বললেন প্রসেনজিৎ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved