MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • 'ডান্স বাংলা ডান্স'-এ ধামাকাদার 'Reunion', মঞ্চ কাঁপাতে আসছেন শ্রাবন্তী-সোহম, রয়েছে আরও চমক

'ডান্স বাংলা ডান্স'-এ ধামাকাদার 'Reunion', মঞ্চ কাঁপাতে আসছেন শ্রাবন্তী-সোহম, রয়েছে আরও চমক

ডান্স বাংলা ডান্স মানেই জমজমাট নাচের অনুষ্ঠান। প্রতিটা এপিসোডেই রয়েছে কিছু না কিছু চমক।  মা-মেয়ের যুগলবন্দি থেকে সোলো পারফরমেন্স সবেতেই থাকে আকর্ষণীয় চমক। এটি এমনই একটি প্ল্যাটফর্ম, যেখানে পা রাখলেই আপনা-আপনিই যেন শরীরটা কেমন দুলে ওঠে। এবার ডান্স বাংলা ডান্স-এর মঞ্চেই হতে চলেছে 'রিইউনিয়ন'। যেখানে সকলে মিলে একসঙ্গে ফ্লোর কাঁপাতে হাজির হচ্ছেন। 'রিইউনিয়ন' উপস্থিত থাকছেন সোহম ও শ্রাবন্তী। আর কী কী চমক রয়েছে , আর কে বা  কারাই থাকতে চলেছেম রিয়্যালিটি শো-তে, জেনে নিন একনজরে। 

1 Min read
Author : Riya Das
| Updated : Sep 18 2021, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ধামাকাদার  'রিইউনিয়ন' হতে চলেছে বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্স-এর মঞ্চে।সকলে মিলে একসঙ্গে ফ্লোর কাঁপাতে হাজির হচ্ছেন। বিচারকের আসনে জিৎ- শুভশ্রী তো রয়েইছেন, এবার 'রিইউনিয়ন'-এ উপস্থিত থাকছেন সোহম ও শ্রাবন্তী। 

27

ইতিমধ্যেই অভিনেত্রী  শ্রাবন্তীর ঝলক প্রকাশ্যে এসেছে।  খোলা চুল, কপালে টিপ, ফুল স্লিভ ব্লাউজ, জরির পাড় লাগানো শাড়িতেই লাস্যময়ী শ্রাবন্তী। নজর কেড়েছে অভিনেত্রীর হাতের বড় আংটি।
 

37

পুরোনো বন্ধুদের সঙ্গে নাচে-কথায় আড্ডায় জমজমাট হতে চলেছে এই 'রিইউনিয়ন'। প্রতিযোগীদের সঙ্গে সমানে সমানে নাচলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

47

তবে শুধু শ্রাবন্তী একা নন,  রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্স-এর প্রতিযোগীদের সঙ্গে ফাটিয়ে নাচলেন সোহম। নতুন প্রতিভাদের সঙ্গে সোহমের এই বিশেষ ধামাকা দেখতে চোখ রাখুন আজকের এপিসোডে।

57

এই শো-তে বিচারকের আসনে জিৎ- শুভশ্রী-গোবিন্দা ছাড়াও সৌমিলি বিশ্বাসের মতো মেন্টরের সঙ্গে দেখা গেলে টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীকে। 

67


বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্স-এর মঞ্চে হতে চলেছে ধামাকাদার 'রিইউনিয়ন'।  মেন্টর রিমঝিম মিত্র ও ওম সাহানির সঙ্গে ছবিতে পোজ দিলেন অভিনেতা সোহম চক্রবর্তী।

 

77

রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্স-এ সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়। বিচারক জিৎ এবং অভিনেতা সোহমের সঙ্গে ফাটিয়ে নেচেছেন শো-এর দুই সঞ্চালক। টানটান  উত্তেজনা সঙ্গে একাধিক চমক নিয়ে থাকছে   ডান্স বাংলা ডান্স-এর ধামাকাদার  'রিইউনিয়ন' ।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Recommended image2
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
Recommended image3
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীক অধিকারী
Recommended image4
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image5
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved