MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • রানিমার ভাবমূর্তি রক্ষা করার দিন শেষ, ছোট পোশাক পরতে বাঁধা নেই দিতিপ্রিয়ার

রানিমার ভাবমূর্তি রক্ষা করার দিন শেষ, ছোট পোশাক পরতে বাঁধা নেই দিতিপ্রিয়ার

দিতিপ্রিয়ার জীবনে এখন রানিমা অতীত। নিজেকে নতুন রূপে গড়ে তুলতে চাইছেন অভিনেত্রী। ইতিমধ্যেই ধারাবাহিকে কাজ শেষ করে ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন দিতিপ্রিয়া। ‘হইচই’-এর জনপ্রিয় ওয়েবসিরিজ ‘তানসেনের তানপুরা’-র দ্বিতীয় সিজেনে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

2 Min read
Author : Jayita Chandra
Published : Aug 01 2021, 02:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
প্রায় ৪ বছর ধরে রানিমার চরিতে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নেন দিতিপ্রিয়া। তবে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হলো নতুন রূপে দর্শকদের কাছে পৌঁছান। যা মোটেও সোজা নয় বলে মনে করছেন অভিনেত্রী।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
দিতিপ্রিয়ার মতে কিছু বছর ধরে দর্শক তাঁকে রানিমার চরিত্রে দেখে আসছে। স্বভাবতই দর্শকদের মনে তাঁর প্রতি একটা আলাদা ভাবমূর্তি তৈরি হয়েছে। যা ভাঙতে সময় লাগবে। হঠাৎ করে রানিমাকে ছোট ড্রেস পড়তে দেখলে অনেকেরই মেনে নিতে অসুবিধা হবে।
39
এক প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানান, ধারাবাহিকের কাজ শেষ হয়ে গেলেও এখনও সবাইকে খুব মিস করি। মাঝে মধ্যেই সেটে চলে যাই। সবার সঙ্গে আড্ডা মেরে আসি। এতদিন একসঙ্গে কাজ করতে করতে একটা পরিবারের মতো হয়ে গিয়েছিল।
49
সম্প্রতি ‘রানী রাসমণি’ ধারাবাহিকের টিআরপি কমে গেছে। এই বিষয়ে দিতিপ্রিয়া জানান, দীর্ঘ ৪ বছর ধরে বেশ কিছু দর্শক সন্ধ্যাবেলা আমার সঙ্গে সময় কাটাতে পছন্দ করত। আচমকাই আমাকে দেখতে না পেলে খারাপ তো লাগবেই।
59
অভিনেত্রী আরও বলেন অনেকেই তাঁকে মেসেজ করে বলেছিলেন রানিমার মৃত্যুদৃশের এপিসোড তাঁরা দেখবেন না। ফলত রানিমার চরিত্র শেষ হয়াতে টিআরপি-তে যে তাঁর প্রভাব পরবে এটা স্বাভাবিক। তবে ধীরে ধীরে মানুষের অভ্যাস পালটে যাবে এবং নতুনদেরকেও মানুষ আপন করে নেবেন বলে ধারণা দিতিপ্রিয়ার।
69
ধারাবাহিকের স্বার্থে বহুদিন ধরে দিতিপ্রিয়া তাঁর পোশাক নিয়ে খুবই সচেতন ছিলেন। তবে এখন ধারাবাহিকে তাঁর কাজ শেষ হয়েছে। ফলত এখন আর তাঁকে রানিমার ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব পালন করতে হবে না। তাই এখন নিয়মিত সোশ্যাল মিডিয়ায় তিনি নিত্যনতুন স্টাইলে দর্শকদের কাছে ধরা দিচ্ছেন।
79
ওয়েবসিরিজে লিড রোল না পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে দিতিপ্রিয়া জানান, কখনোই তিনি নায়িকা হতে চাননি। অভিনেত্রী হতে চেয়েছেন। দিতিপ্রিয়ার কাছে ওয়েবসিরিজে তাঁর চরিত্রের গুরুত্ব কতো খানি, সেটা সব থেকে জরুরি।
89
ওয়েবসিরিজে তাঁর চরিত্রের নাম ‘সাজ’। একজন সরল কিন্তু বুদ্ধিমতী মেয়ে। এই চরিত্রের সঙ্গে নাকি দিতিপ্রিয়ার বেশ মিল রয়েছে। ‘তানসেনের তানপুরা’-র দ্বিতীয় সিজেনে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন তিনি।
99
সিরিজে কোনও ঘনিষ্ঠ দৃশে তাঁকে দেখা যাবে কী না, এই নিয়ে নেটিজেনদের মনে প্রশ্নের ঝড় উঠেছিলো। তবে অভিনেত্রী জানান, এরম কোনও দৃশ্য নেই। তবে যদি গল্পের স্বার্থে ঘনিষ্ঠ দৃশে অভিনয় করতে হয়, তবে দ্বিতীয় বার ভাববেন না তিনি।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahanayak Uttam Kumar: নায়িকাদের চোখে কেমন ছিলেন উত্তমকুমার? মহানায়কের জন্মশতবর্ষে রাজ্যজুড়ে একগুচ্ছ কর্মসূচি
Recommended image2
ইঞ্জেকশন ছাড়াই কমেছে ১৮ কেজি, জেনে নিন কী ডায়েট মেনে ওজন কমালেন গায়িকা জোজো
Recommended image3
বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, মহানায়কের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার
Recommended image4
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক, তোলা হল আদালতে
Recommended image5
১৫ লক্ষ টাকার প্রতারণা, সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করল বালুরঘাট আদালত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved