MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • প্রসেনজিৎ-জিৎ-দেব, প্রতি ছবিতে পারিশ্রমিকের দৌড়ে কে রয়েছেন এগিয়ে

প্রসেনজিৎ-জিৎ-দেব, প্রতি ছবিতে পারিশ্রমিকের দৌড়ে কে রয়েছেন এগিয়ে

বাঙালি অভিনেতা-অভিনেত্রীদের গড় আয় কত। এই নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব থেকে শুরু করে মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কোয়েল মল্লিক। তাঁর অভিনয়ের পাশাপাশি লাইফস্টাইলে যথেষ্ট মনযোগ নেটবাসীর। তারকাদের লাইফস্টাইল দেখলেই প্রথমেই যে প্রশ্ন উঠে আসে তা হল তাঁদের বছরে আয় কত, প্রতি ফিল্ম পিছু কত টাকা পান তাঁরা। এই প্রতিবেদন রয়েছে বাঙালি অভিনেতাদের নাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে বিক্রম চট্টোপাধ্যায়, সকলের প্রতি ছবির পারিশ্রমিকের মোট অঙ্কের এক ধারণা দেখে নিন সেই তালিকা।  

2 Min read
Author : Adrika Das
| Updated : Aug 07 2020, 10:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ঃ প্রতি ছবির পারিশ্রমিক যে একই রকম হবে তার কোনও মানে নেই। কারণ প্রত্যেক ছবির বাজেট এবং প্রযোজনা সংস্থা এক হয় না। তবে অভিনেতাদের একটি পারিশ্রমিক আছে। সেখান থেকেই নিশ্চিত হয় প্রতি ফিল্ম পিছু পারিশ্রমিকে। প্রসেনজিতের আয় প্রতি ফিল্ম পিছু ৯০ লাখ থেকে ২ কোটি। 

210

দেবঃ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস থেকে যাত্রা শুরু করে এখন খুলেছেন নিজের প্রযোজনা সংস্থা। এর পিছনে একমাত্র তাঁর কঠোর পরিশ্রমই দায়ী। প্রতি ছবিতে তাঁর পারিশ্রমিক ২ থেকে ৪ কোটি। 

310

জিৎঃ আওয়ারা, বস ফ্র্যাঞ্চাইজি, সুলতান, প্যান্থার একের পর এক সুপারহিট ছবি উপহার দেওয়াই জিতের ফর্টে। প্রতি ছবিতে তাঁর পারিশ্রমিক থাকে ১ থেকে ২ কোটি। 

410

মিঠুন চক্রবর্তীঃ ইংরেজিতে একটি কথা আছে, এজ ইজ জাস্ট আ নম্বর। এবং এর উদাহরণস্বরূপ মিঠুন চক্রবর্তীর কেরিয়ার গ্রাফি যথেষ্ঠ। এই বয়সেও বলিউড-টলিউড মিলিয়ে সমানভাবে অভিনয় করে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। বাংলা চলচ্চিত্র জগতে প্রতি ছবি অনুযায়ী তাঁর পারিশ্রমিক ৩০ লাখ।

510

আবির চট্টোপাধ্যায়ঃ অতি অল্প সময় টলিউডে নিজের জায়গা করে নিয়েছেন আবির। কেবল গুডলুকসের জন্যই নয়, রয়েছে তাঁর অভিনয় দক্ষতাও। এক একটি ছবির জন্য তাঁর পারিশ্রমিক ধরা ৪০ থেকে ৬০ লাখ।

610

অঙ্কুশ হাজরাঃ প্রসেনজিৎ, জিৎ, দেবের মাঝে নিজের জায়গা করে নেওয়া মোটেই সহজ নয়। তাঁকেও যথেষ্ট পরিশ্রম করেই এই জনপ্রিয়তায় পৌঁছতে হয়েছে। বেড়ে গিয়েছে তাঁর পারিশ্রমিকও। প্রতি ফিল্মের জন্য তাঁৎ পারিশ্রমিক ৬০ থেকে ৭০ লাখ।

710

যিশু সেনগুপ্তঃ কেবল টলিউডই নয়, বলিউডেও নিজের অভিনয় দাপট দেখিয়েছেন যিশু। টলিউডে তাঁর প্রতি ছবির জন্য পারিশ্রমিক বাঁধা ৩০ থেকে ৪০ লাখ। 

810

পরমব্রত চট্টোপাধ্যায়ঃ ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরে নিজের দাপট দেখিয়েছেন সম্পূর্ণ নিখুঁত অভিনয়ের জরে। কোনও সিক্স প্যাক অ্যাবসের কমার্শিয়াল ছবির হিরো নন তিনি। অভিনয়ের জগতে অভিনয়টাই উপহার দিতে স্বাচ্ছন্দবোধ করেন পরমব্রত। একটি ছবি পিছু তাঁর আয় ২০ থেকে ৪০ লাখ।

910

সোহম চক্রবর্তীঃ শিশুশিল্পী থেকে এখনও হিরোর ভূমিকায় সোহম। তাঁর জনরাহয়ে ভিন্নতা থাকলেও দর্শক তাঁকে পছন্দ করে তাঁর কমিক টাইমিংয়ের কারণে। এক একটি ছবির জন্য সোহমের পারিশ্রমিক ৩০ থেকে ৪০ লাখ। 

1010

বিক্রম চট্টোপাধ্যায়ঃ টেলিদুনিয়া থেকে সিনেপাড়া। অসম্ভব হ্যান্ডসাম হওয়ার পাশাপাশি তাঁর অভিনয় দক্ষতা ছুঁয়েছে সকলের মন। এখন ওয়েবদুনিয়াতেও নিজের জায়গা করে নিচ্ছেন বিক্রম। প্রত্যেক ছবির জন্য তাঁর পারিশ্রমিক ১০ থেকে ২০ লাখ।

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
লাল বেনারসিতে মধুমিতা, বাঁধলেন গাঁটছড়া! কেমন লাগছে নব দম্পতিকে?
Recommended image2
আদপে কী করেন হিরণের প্রথম স্ত্রী! হিরণের সঙ্গে আলাপই বা হয় কোথায়?
Recommended image3
'মিথ্যা বলছে ঋতিকায়' ফের বিস্ফোরক হিরণের প্রথম স্ত্রী! কী বললেন তিনি?
Recommended image4
"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা
Recommended image5
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved