MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Krishna Janmashtami Wishes
TN DA Hike
SSC CASE
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • কোজাগরী লক্ষ্মীপুজোয় 'দিদি নম্বর ১'-এ হাজির মোদক পরিবার, কার মাথায় উঠবে 'সেরার সেরা'-র মুকুট

কোজাগরী লক্ষ্মীপুজোয় 'দিদি নম্বর ১'-এ হাজির মোদক পরিবার, কার মাথায় উঠবে 'সেরার সেরা'-র মুকুট

কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ধামাকাদার আরও একটি এপিসোড নিয়ে হাজির 'দিদি নম্বর ১' সিজন ৯ । শো-এর সঞ্চালিকা তথা বাঙালি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের এই শো-তে ফের বসতে চলেছে চাঁদের হাট। রিয়্যালিটি শো-তে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন উপস্থিত থাকছে মোদক পরিবার। মিঠাই ধারাবাহিকের বিশেষ অতিথিদের নিয়েই আজকের এই পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। মিঠাই-শ্রীতমা-নিপা-দিদিয়া কে হবে  'দিদি নম্বর ১', সেরার সেরা-র মুকুট উঠবে কার মাথায়, চোখ রাখুন জি বাংলার পর্দায়। 

2 Min read
Author : Riya Das
Published : Oct 09 2022, 02:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

দেখতে দেখতে যেন চোখের পলকে কেটে গেল ১২ বছর অর্থাৎ এক যুগ। দীর্ঘদিন ধরে প্রতিটা বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১'। বাংলা টেলিভিশনের জনপ্রিয় শো 'দিদি নম্বর ১' -মানেই জমজমাট খেলা, প্রচুর গিফট, আড্ডা অর্থাৎ সব মিলিয়ে মন ভাল করা একটা সন্ধ্যা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

মহিলাদের নিয়ে আয়োজিত এই শো এখন একাধিক রিয়্যালিটি শো-কে বলে বলে টেক্কা দেবে। প্রতিদিন বিকেল ৫ টা  বাজলেই কফির কাপ হাতে সকলেই যেন চোখ রাখেন টিভি-র পর্দায়।  কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ধামাকাদার আরও একটি এপিসোড নিয়ে হাজির 'দিদি নম্বর ১' ।
 

37


লক্ষ্মীপুজোর দিন শো-এর সঞ্চালিকা তথা বাঙালি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের এই শো-তে ফের বসতে চলেছে চাঁদের হাট। রিয়্যালিট্ শো-তে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন উপস্থিত থাকছে মোদক পরিবার। মিঠাই ধারাবাহিকের বিশেষ অতিথিদের নিয়েই আজকের এই পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। সেরার সেরা-র মুকুটের জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলবে।

47

'দিদি নম্বর ১'-এর কোজাগরী লক্ষ্মীপুজো স্পেশ্যাল এপিসোডকে আরও জনপ্রিয় করে তুলতে মিঠাই  রানির  উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায়কে শো-তে অংশগ্রহণ করেছেন। তবে তিনি দিদিদের সাথে খেলতে নয় বরং অতিথি শিল্পীর জায়গাতেই আনা হয়েছে আদৃত রায়কে। 

57

'দিদি নম্বর ১'-এ গানের রাউন্ডে প্রতিদিন গানের শিল্পীদের আনা হয়। তবে এবার মোদক পরিবার থেকেই আনা হয়েছে সিডকে। কারণ অভিনেতার পাশাপাশি আদৃত এক ভাল গায়কও বটে। এই কারণেই বিশেষ অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

67

মিঠাই ধারাবাহিকের লিড অভিনেত্রী সকলের প্রিয় মিঠাই রানি ওরফে সৌমিতৃষা কুন্ডু, ঐন্দ্রিলা সাহা, দিয়া মুখোপাধ্যায়, কৌশাম্বী চক্রবর্তী এই চার দিদি আজ অংশগ্রহণ করছেন  'দিদি নম্বর ১'-এ। একঝাঁক অতিথি নিয়েই কোজাগরী লক্ষ্মীপুজো স্পেশ্যাল এপিসোডে হাজির হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

77

নাচ-গানে-আড্ডায় ভরপুর এই এপিসোডে ফাটাফাটি নাচ করে সকলের নজর কেড়েছেন মিঠাই রানি। পাশাপাশি শ্রীতমা-নিপা-দিদিয়াও তাকে যোগ্য সঙ্গত দিতে চলেছেন। কে জিতে নেবেন সেরার সেরা তকমা, কার মাথায় উঠবে 'দিদি নম্বর ১'-এর  মুকুট তা জানতে হলে চোখ রাখতে হবে আজ বিকেল ৫ টায় জি বাংলায়।
 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahanayak Uttam Kumar: নায়িকাদের চোখে কেমন ছিলেন উত্তমকুমার? মহানায়কের জন্মশতবর্ষে রাজ্যজুড়ে একগুচ্ছ কর্মসূচি
Recommended image2
ইঞ্জেকশন ছাড়াই কমেছে ১৮ কেজি, জেনে নিন কী ডায়েট মেনে ওজন কমালেন গায়িকা জোজো
Recommended image3
বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, মহানায়কের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার
Recommended image4
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক, তোলা হল আদালতে
Recommended image5
১৫ লক্ষ টাকার প্রতারণা, সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করল বালুরঘাট আদালত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved