MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • Yashrat : স্বামী যশের সঙ্গে আদুরে সোহাগ আর নয়, এবার 'Kashmir ki kali' সেজে তাক লাগালেন নুসরত

Yashrat : স্বামী যশের সঙ্গে আদুরে সোহাগ আর নয়, এবার 'Kashmir ki kali' সেজে তাক লাগালেন নুসরত

নুসরত জাহান ও যশ দাশগুপ্তের রোম্যান্টিক ছবি ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বরফের চাদরে মোড়া কাশ্মীরে হাড়কাঁপানো ঠান্ডায় ভূস্বর্গে প্রেমে মজেছেন যশ-নুসরত জুটি।  চারপাশ সাদা বরফে ঢাকা। কাশ্মীরের এই সৌন্দর্যে নতুন করে একে অপরের আরও কাছাকাছি এলেন যশ-নুসরত। শুটিংয়ের ফাঁকেই  কখনও বরফ-বৃষ্টির মধ্যে কখন আবার লেকের মধ্যে শিকারায় হাতে হাত রেখে আবার কখনও স্বামীকে আগলে ধরে ভিন্ন ভিন্ন ছবি পোস্ট করছেন নুসরত। তবে এবার আর স্বামীর আদর-সোহাগ নয়,  বরং কাশ্মীর কি কলি সেজে সকলকে তাক লাগিয়ে দিলেন নুসরত জাহান।

2 Min read
Author : Riya Das
Published : Oct 29 2021, 02:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110


বরফের চাদরে ঢেকেছে কাশ্মীর উপত্যকা।ইতিমধ্যেই পারদও নেমেছে হিমাঙ্কের নীচে। মা হওয়ার পর ২ মাসও কাটেনি নুসরতের। এর মধ্যেই স্বামী যশের সঙ্গে বরফের দেশে পাড়ি দিয়েছেন নুসরত। গত শনিবারই এই মরশুমের প্রথম তুষারপাত ঘটেছে কাশ্মীরে। আর সেদিনই কাশ্মীরে হাজির হয়েছিলেন টলিপাড়ার লাভবার্ডস  (Yash Dasgupta) যশ ও নুসরত (Nusrat Jahan)।  

210

নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্তের (Yash Dasgupta) রোম্যান্টিক ছবি ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বরফের চাদরে মোড়া কাশ্মীরে (Kashmir)হাড়কাঁপানো ঠান্ডায় ভূস্বর্গে প্রেমে মজেছেন যশ-নুসরত জুটি।  চারপাশ সাদা বরফে ঢাকা। কাশ্মীরের এই সৌন্দর্যে নতুন করে একে অপরের আরও কাছাকাছি এলেন যশ-নুসরত।

310

শুটিংয়ের ফাঁকেই  কখনও বরফ-বৃষ্টির মধ্যে কখন আবার লেকের মধ্যে শিকারায় হাতে হাত রেখে আবার কখনও স্বামীকে আগলে ধরে ভিন্ন ভিন্ন ছবি পোস্ট করছেন নুসরত। তবে এবার আর স্বামীর আদর-সোহাগ নয়,  বরং কাশ্মীর কি কলি  (Kashmir ki kali) সেজে সকলকে তাক লাগিয়ে দিলেন নুসরত জাহান।

410

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নুসরত জাহান (Nusrat Jahan), সেই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। 'কাশ্মীর কি কলি'র  (Kashmir ki kali)রূপ দেখেই মুগ্ধ আট থেকে অষ্টাদশী। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

510

পরণে মেরুণ রঙের লং পোশাক, মাথায় ওড়না, কানে ঝোলা বড় দুল, মাথায় ও গলায় জাঙ্ক জুয়েলারি, হাতে ফুলে সাজি নিয়ে পোজ দিয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। ছবির ক্যাপশনে লেখা - 'Kashmir ki kali'।

610

সাংসদ অভিনেত্রী ফ্যাশন স্টেটমন্টে তাক লাগাচ্ছে ফ্যাশন বোদ্ধাদের। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যে যেন নিজেকে উজার করে মেলে ধরেছেন নুসরত। কখন ক্যামেরায় আবার কখন ফুলেরে দিকে তাকিয়ে ছবি পোস্ট করেছেন নুসরত।
 

710

হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও প্রেমের রং ছড়াচ্ছেন যশরত জুটি। কখনও তুষারপাতের মধ্যে তো কখনও আবার ডাল লেকের শিকারার মধ্যে হাতে হাত রেখে ভালবাসার অঙ্গীকার করছেন টলিপাড়ার এই লাভবার্ডস।

810

নুসরতের সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই আপনি এক মিনিটে কাশ্মীর ভ্রমণটা সেরে নিতে পারবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একের পর এক কাশ্মীর ডায়েরির ছবি শেয়ার করছেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। পাফার জ্যাকেট, হাতে গ্লাভস, ছাতা মাথায় দিয়েই কাশ্মীরের হিমশীতল স্পর্শ অনুভব করেছেন নুসরত জাহান। ভূস্বর্গে পা রাখার পর থেকেই কাপল গোল দিয়েই চলেছেন যশ -নুসরত।

910

এটি আসলে কোনও ভ্যাকেশন ট্রিপ নয় বরং পরিচালক শিলাদিত্য মৌলিকের 'চিনে বাদাম' ছবির গানের শুটিংয়ের জন্যই কাশ্মীরে হাজির হয়েছেন যশরত জুটি। তবে স্বামীকে একমুহূর্ত কাছছাড়া করতে চাননা নুসরত। তাই নিজেও যশের সঙ্গে ছায়াসঙ্গী হয়ে কাশ্মীরে পৌঁছে গেছেন।

1010

মা হওয়ার পর ২ মাসও কাটেনি নুসরতের। তবে একরত্তি ঈশানের কোনও ঝলক এখনও দেখা যায়নি। যশ- নুসরতের মনে প্রেমের রং লাগলেও একরত্তি ঈশানকে নিয়ে চিন্তা বাড়ছে নেটিজেনদের। ২ মাসেরও ছোট ছেলে এই হাড়কাঁপানো ঠান্ডায় কেমন রয়েছে, সেই প্রশ্নও তুলেছেন নেটিজেনরা।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Recommended image2
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
Recommended image3
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীক অধিকারী
Recommended image4
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image5
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved