MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • 'নুসরতের সঙ্গে রাজস্থান সফর ব্যক্তিগত', জল্পনায় মুখ খুললেন যশ, মন্তব্যে নারাজ নিখিল

'নুসরতের সঙ্গে রাজস্থান সফর ব্যক্তিগত', জল্পনায় মুখ খুললেন যশ, মন্তব্যে নারাজ নিখিল

'এসওএস কলকাতা' ছবির শুটিং থেকেই জমাটি রসায়ন। তারপর থেকেই টলিউডের পাওয়ার কাপল বললেই যশ-নুসরত।রিলের প্রেম নাকি রিয়েল লাইফে উঁকি মারছে অভিনেত্রীর। টলিপাড়ার অন্দরেও কানাঘুষোতে শোনা যাচ্ছে বিবাহিত সাংসদের প্রেমে পড়েছেন অভিনেতা যশ। রাজস্থান সফর থেকে আজমের শরিফ দরগায় ঘনিষ্ঠ সেলফি সবেতেই নজর কেড়েছে টলিপাড়ার নতুন লাভবার্ডস।  সোশ্যাল মিডিয়ার নয়া হ্যাশট্যাগ 'যশরত' নিয়েও উত্তাল সাইবারবাসী। সম্প্রতি মিডিয়া রিপোর্টের নানা জল্পনার মধ্যেই সংবাদমাধ্যমের সামনে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা যশ। 

2 Min read
Author : Riya Das
| Updated : Jan 09 2021, 09:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111


প্রতিবছরের তুলনায় এই বছরের নিউ-ইয়ারটা একটু অন্যরকম যশের কাছে।  নেটদুনিয়ার হটকেক যশ-নুসরতকে নিয়ে শোরগোল নেটদুনিয়ায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211


যশের মতে, সেলিব্রিটি মানেই সফট টার্গেট। ভালো কিংবা খারাপ কাজ যেমনই হোক না কেন সমালোচনা চলতেই থাকবে।

311


সাক্ষাৎকারে যশ আরও জানিয়েছেন, রাজস্থান যাওয়ার প্ল্যান তার আগেই ছিল, কিন্তু গতবছর সম্ভব হয়নি বলেই তিনি এবছর  মরুভূমি দেশে পাড়ি জমিয়েছেন।

411

অন্যদিকে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানও নতুন বছরের ফ্রেশ অক্সিজেন নিতে বেরিয়ে পড়েছেন চেনা পরিধির বাইরে। সাংসদ অভিনেত্রীর ইনস্টাগ্রাম দেখলেই জ্বলজ্বল করছে মরুভূমির শহর অর্থাৎ রাজস্থানে পাড়ি জমিয়েছেন। 

511

তবে কি সত্যিই বছরের প্রথম ট্রিপে মরুশহরে উড়ে গেলেন সাংসদ অভিনেত্রী নুসরত ও যশ। সাইবারবাসীর মনে উঠছে একাধিক প্রশ্ন উঠলেও স্পিকটি নট নুসরত। যশকেও এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়েছেন, অন্য কারও বিষয়ে কথা বলতে চাই না। ব্যক্তিগত বিষয়টা 'ব্যক্তিগত' রাখতেই পছন্দ করি।

611


তবে সোশ্যাল মিডিয়ার ছবি যে অন্য কথা বলছে তাতে বেশ ওয়াকিবহাল অভিনেতা। নববর্ষের সময় থেকে ৫ জানুয়ারী পর্যন্ত রাজস্থানে থাকার কথা জানিয়েছেন যশ।

711

মিডিয়া রিপোর্টের জল্পনা দেখে চোখ কপালে নেটিজেনদের। অন্যদিকে নুসরত-নিখিলের ফ্যানক্লাবের কটুক্তির প্রসঙ্গে অভিনেতা নেটিজেনদের 'কাপুরুষ' বলেই ব্যাখা করেছেন।

811

অন্যদিকে নুসরতের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্যই কি এত অপপ্রচার? এই প্রসঙ্গেই যশ সাফ জানিয়ে দিয়েছেন, তিনি রাজনীতির মধ্যে নেই তবে ইন্ডাস্ট্রির রাজনীতি তিনি কিন্তু বেশ ভালই জানেন। 

911

একের পর এক খবরে জলঘোলা হওয়ার পরেই বাধ্য হয়েই একপ্রকার সংবাদমাধ্যমে মুখ খুলেছেন যশ। তবে নুসরতের সঙ্গে  কী সম্পর্ক রয়েছে বা থাকবে সেটা 'একান্তই ব্যক্তিগত'।

1011

২০২০ সালে ৩ আগস্ট নুসরতের প্রোফাইলে একসঙ্গে শেষ দেখা গিয়েছে নিখিলকে। প্রায় ছয়-সাত মাস নিখিলহীন ইনস্টাতেই রয়েছেন নুসরত।
 

1111


তবে নিখিলের ইনস্টাগ্রাম বলছে অন্য কথা। বেশ কয়েকমাস ধরেই একফ্রেমে দেখা মিলছে না মিয়া-বিবির। আপাতত নিজের সিঙ্গল সেলফি পোস্ট করতে ব্যস্ত নিখিল। নুসরতের সঙ্গেও গত ২০ নভেম্বর শেষ পোস্ট করেছিলেন নিখিল। দীপাবলিতেই নজর কেড়েছিলেন তারা। তারপর থেকে পুরোপুরি গায়েব নুসরত। এবং যশের সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়ে কোনওরকম মন্তব্য করতেই নারাজ নিখিল।
 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 
2nd TEST • SA vs AUS
Rain Delay
SASA
(12.2 ov)20/2
AUSAUS
-
Day 2 - Session 2
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral Post: টাকা নিয়েই অলি পাব ইস্যু? বিতর্ক বাড়তেই বিশেষ পোস্ট সায়কের
Recommended image2
ক্যান্সার কেড়ে নিল প্রাণ, চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়
Recommended image3
KIFF 2026: 'বন্দে মাতরম'-র ১৫০ বছর পূর্তি, বিশেষ আয়োজন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
Recommended image4
Modi birthday: মোদীর জন্মদিনে প্রদীপ জ্বালানোর অনুরোধে ক্ষিপ্ত শ্রীলেখা, কী লিখলেন সোশ্যাল মিডিয়া?
Recommended image5
Mimi Chakraborty: ছাদনাতলায় মিমি চক্রবর্তী! চলতি বছরেই বিয়ে, কাকে বেছে নিলেন জীবনসঙ্গী হিসেবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved